গাজার ১৬০ স্থানে ইসরাইলের হামলা
গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে নতুন সামরিক অভিযানের অংশ হিসেবে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গত ২৪ ঘণ্টায় ১৬০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এতে সকাল থেকে ৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। খবর আল-জাজিরার।
ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার মাধ্যমে ফিলিস্তিনি যোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন অবকাঠামো ধ্বংস করা হয়েছে, যার মধ্যে অ্যান্টি-ট্যাংক রকেট লঞ্চারের অবস্থান ও অস্ত্রের গুদামও রয়েছে।
এদিকে গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিস এবং আশপাশের এলাকা বানি সুহাইলা ও আবাসানের বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
সামরিক বাহিনীটির আরবি ভাষার মুখপাত্র আবিচাই আদরাই এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে জানান, এ মুহূর্ত থেকে খান ইউনিসকে একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করা হবে।
নাগরিকদের গাজার পশ্চিম উপকূলের আল-মাওয়াসি এলাকার দিকে সরতে বলা হয়েছে। এর আগের দিন, গাজার কেন্দ্রীয় অঞ্চলের কিছু এলাকাতেও অপসারণের নির্দেশ দেওয়া হয়, যার মধ্যে ছিল দক্ষিণ দিয়ের আল-বালাহর আল-কারারা।
২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় অভিযানের নামে ইসরাইলের যুদ্ধাপরাধের কারণে অন্তত ৫৩ হাজার ফিলিস্তিনি মারা গেছেন। ১ লাখ ২১ হাজারেরও বেশি আহত হয়েছে।
Parisreports / Parisreports
আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি
ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮
প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের
হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০
আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই
তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা
ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১
ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প
তেহরানে আলি খামেনির শোক র্যালি, লাখো মানুষের ঢল