বুধবার, ১ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসা দেয়া স্থগিত করেছে আফ্রিকার দেশ চাদ


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-৬-২০২৫ দুপুর ১২:২৯

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার পাল্টা পদক্ষেপ নিয়েছে আফ্রিকার দেশ চাদ। দেশটি সাময়িকভাবে বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসা প্রদান। বৃহস্পতিবার (৫ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি বৃহস্পতিবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের একটি ভ্রমণ নিষেধাজ্ঞায় চাদের নাগরিকদের অন্তর্ভুক্ত করার প্রতিক্রিয়ায় আমেরিকান নাগরিকদের জন্য ভিসা প্রদান স্থগিত করা হয়েছে।

ডেবি বলেন, ‘আমি পারস্পরিকতা নীতির ভিত্তিতে আমেরিকান নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করার নির্দেশ দিয়েছি। চাদের কাছে দেয়ার মতো কোনো বিমান নেই, বিলিয়ন বিলিয়ন ডলার নেই, কিন্তু চাদের আছে তার মর্যাদা ও গর্ব।’

তিনি মূলত এই পোস্টের মধ্য দিয়ে কাতারের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৪০০ মিলিয়ন ডলারের একটি বিমান উপহার দেওয়ার ইঙ্গিত দেন।

যুক্তরাষ্ট্র সম্প্রতি ১২টি দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে, যার মধ্যে চাদও রয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে চাদ বিপরীত পদক্ষেপ নেয়।

ডেবির বক্তব্য অনুযায়ী, চাদ হয়তো অর্থনৈতিক বা কূটনৈতিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সমকক্ষ নয়, কিন্তু তারা সার্বভৌমত্ব ও সম্মানের প্রশ্নে আপস করবে না।

এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Parisreports / Parisreports

ইরানের তেল-খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে ৩৫০০ মার্কিন মেরিন সেনা

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ

যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান

ইসরায়েলে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

ইরাকে রিফুয়েলিং বিমান ভূপাতিত, নিহত ৪ মার্কিন সেনা

ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর

ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সতর্কবার্তা সৌদির