মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ঢাকায় বেড়েছে গোয়েন্দা নজরদারি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৬-২০২৫ রাত ১০:৩২

সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার (৭ জুন) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় জমে উঠেছে কোরবানির পশুর হাট, কেনা-বেচা চলছে শপিংমলগুলোতে। অন্যদিকে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন মানুষজন। এতে করে ধীরে ধীরে ফাঁকা হচ্ছে ঢাকা।

তাই ঈদের আগ মুহূর্তে ও ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরইমধ্যে ঢাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কাজ করছে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া ঢাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

আরো জানা যায়, ঢাকার গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সক্রিয় হয়েছেন বিভিন্ন সরকারি বাহিনীর সদস্যরা। প্রতিটি ঈদগাহে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া যেহেতু রাজধানী ছেড়ে মানুষজন নিজ নিজ বাড়ি যাচ্ছেন ঈদ উদযাপনের জন্য, সে কারণে ফাঁকা হতে যাওয়া ঢাকার বিভিন্ন এলাকায় টহল বাড়ানো হয়েছে। ফাঁকা ঢাকায় রাস্তা-ঘাট ও বাসা-বাড়িতে যেন চুরি-ছিনতাই না হয় সেজন্য এলাকাভিত্তিক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও নিয়মিত টহলের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি থাকবে।

Parisreports / Parisreports

সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান

ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে

রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট

ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

৮ বছরের শিশুকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার