টোল আদায়ে অতীতের সব রেকর্ড ভাঙল পদ্মা সেতু
পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে অতীতের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ পাঁচ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকার টোল আদায় হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১২টা পর্যন্ত এই টোল আদায় হয়। এদিন ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়।
এর আগে ২০২২ সালের ২৬ জুন পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপারের রেকর্ড ছিল। আর ২০২৪ সালের ৯ এপ্রিল সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ছিল চার কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা।
তবে এবার পবিত্র ঈদুল আজহার ১০ দিনের লম্বা ছুটির প্রথম দিনেই এই রেকর্ড গড়েছে পদ্মা সেতু। ছুটি ছাড়াই আগের দিন (৪ জুন) বুধবার পদ্মা সেতুতে একদিনে চার কোটি ৯ লাখ টাকারও বেশি টোল আদায় হয়েছে। ওইদিন সেতুতে ৩৭ হাজার ৪৬৫ গাড়ি পারাপার হয়েছে। আগামী ২৫ জুন পদ্মা সেতু তিন বছর পূর্তি।
পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত সেতুতে উভয় প্রান্তে সর্বমোট টোল আদায় হয়েছে দুই হাজার ৪৫২ কোটি ৮২ লাখ টাকার বেশি।
অন্যদিকে পদ্মা সেতুতে সর্বমোট যানবাহন পারাপার হয়েছে এক কোটি ৮৯ লাখ ৬৪ হাজার ২১৮টি। এই হিসাব গতকাল (৫ জুন) রাত ১২টা পর্যন্ত।
Parisreports / Parisreports
সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা
সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার
বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান
ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ
ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের
ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে
রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট
ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি