কক্সবাজারে সমুদ্রে নেমে প্রাণ গেল বাবা-ছেলের
কক্সবাজার সমুদ্র সৈকতে একসঙ্গে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে সৈকতের সায়মন বিচ পয়েন্টে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০)।
বাবা-ছেলেকে উদ্ধারকারী সিসিএফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত বলেন, বাবা-ছেলে একসঙ্গে গোসলে নেমে ভেসে যাচ্ছিলেন। তখন লাইফগার্ডের কর্মীরা দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেয়ার পর দুজনই অতিরিক্ত রক্ত বমি করেন। এক পর্যায়ে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান। তিনি জানান, সৈকতের সায়মন বিচ পয়েন্টে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে- তারা রাজশাহী থেকে কক্সবাজার ঘুরতে এসেছিলেন। মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Parisreports / Parisreports
সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা
সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার
বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান
ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ
ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের
ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে
রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট
ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি