রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জসহ দুই জেলার এসপি পদে রদবদল, সরানো হলো ডিসিকেও


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১১-২০২৬ বিকাল ৬:২৮

গোপালগঞ্জসহ দেশের দুই জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলাগুলো হলো- ফেনী ও গোপালগঞ্জ।

এতে বলা হয়েছে, ফেনীর বর্তমান পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ ‍সুপার এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী পুলিশ সুপার করা হলো।

আরেক প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার জায়গায় হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Parisreports / Parisreports

গোপালগঞ্জসহ দুই জেলার এসপি পদে রদবদল, সরানো হলো ডিসিকেও

লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল

ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!

বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

স্পেন, জার্মানি ও হংকংয়ে চালু হচ্ছে এনআইডি সেবা

এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ

দাম্মামে ফিরছে বিমানের ফ্লাইট, আপাতত বন্ধ রিয়াদ রুট

শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

রাজধানীর ৬ রুটে একক কোম্পানির বাস চালু রোববার

বাড়িতে মাদক-ডিজে পার্টি, অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত

সাজেক পর্যটন সড়কের অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল

পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করলো বাংলাদেশ

অটিজমে অসামান্য অবদান, দুই সম্মাননায় ইয়াশা সোবহান