রবিবার, ১ নভেম্বর, ২০২৬

বাড়িতে মাদক-ডিজে পার্টি, অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১০-২০২৬ রাত ১০:৪১

রাজধানীর ভাটারায় নিজ বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজন নিয়ে আলোচনায় আসা অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুল্লাহ আল জহির বর্তমানে পুলিশ সদর দপ্তরে এআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে সংযুক্ত আছেন। গত ১৯ অক্টোবর ডিবির উত্তরা বিভাগের একটি দল ভাটারা থানাধীন পুলিশ হাউজিং আবাসিক এলাকায় ওই কর্মকর্তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়িটিতে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল বলে জানিয়েছে ডিবি।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, অভিযানে মদ, গাঁজা, ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ এবং ২৬ জন নারীসহ ৮৫ জনকে আটক করা হয়। অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আর জহিরের এই কর্মকাণ্ড  পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা ‍সৃষ্টি ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, যা শিষ্টাচার বহির্ভূত, অকর্মকর্তাসুলভ এবং বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী। তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধামালা অনুসারে অসদাচরণের অভিযোগে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত ও রাঙ্গামাটি বেতবুনিয়া পিএসটিএস-এ সংযুক্ত করা হলো।

 
 

এর আগে, গত ১৯ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর ভাটারা থানার পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ আবাসিক এলাকার ‘গোল্ডেন সানরাইজ’ নামের তিনতলা ভবনটিতে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ভবনটির মালিক অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির। তিনি বাড়িটি ভাড়া দিয়েছিলেন।

 

ডিবির ওই অভিযানে ভবনটি থেকে ৮৫ জনকে আটক করা হয়। এ সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।

 

ঘটনার পরদিনই আব্দুল্লাহ আল জহিরকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিল। তিনি পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এবার তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Parisreports / Parisreports

রাজধানীর ৬ রুটে একক কোম্পানির বাস চালু রোববার

বাড়িতে মাদক-ডিজে পার্টি, অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত

সাজেক পর্যটন সড়কের অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল

পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করলো বাংলাদেশ

অটিজমে অসামান্য অবদান, দুই সম্মাননায় ইয়াশা সোবহান

জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : তারো আসো

পদোন্নতি পেতে যাচ্ছেন পুলিশের ৪৯২ কর্মকর্তা

রূপপুরের ফিজিক্স টেস্ট সম্পন্ন

ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক কে এই আয়াস

ধর্ষণের পর হত্যা করা হয় কুমিল্লার স্কুলশিক্ষার্থীকে: পুলিশ

দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ