গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক কে এই আয়াস
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক হয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস। জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে কর্মসূচি ছাড়াও রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনা, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ ও নিজে হামলার শিকার হওয়াসহ নানা কারণে আলোচনা-সমালোচনায় তিনি। শনিবার (১০ অক্টোবর) দুপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছতে যাওয়ার অভিযোগে তাকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক জানান, শিল্পকলার সামনে থেকে আয়াসকে আটক করে থানায় আনা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেয়ার চেষ্টা করেছিলেন তিনি।
এর আগে গত সোমবার (৫ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পরবর্তী ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন ছাড়াও সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ জন গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। শনিবার ফুটপাতের দেয়ালে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছতে যাওয়ার অভিযোগে আয়াসকে আটক করল পুলিশ।
কে এই আয়াস?
একসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সদস্যসচিব ছিলেন এ এন এম আয়াস। পরবর্তীতে ঢাকায় এসে গত ৪ আগস্ট রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে একটি সংঘাতে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন তিনি। ওইদিন নতুন ধারা বাংলাদেশ (এনডিবি) নামে একটি সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে রাষ্ট্র সংলাপ ফোরামের নেতা-কর্মীদের সংঘর্ষ ঘটে। ওই ঘটনায় আয়াস নিজেও মারধরের শিকার হয়েছিলেন।
তারও আগে জুলাই গণ-অভ্যুত্থান ও শহিদদের নিয়ে কটূক্তির অভিযোগে নতুন ধারা বাংলাদেশ নামের ওই সংগঠনের ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাকে চড় মারার অভিযোগ ওঠে আয়াসের বিরুদ্ধে। ওই ঘটনার জেরে গত ৪ আগস্ট দুই সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি চলাকালে ওই সংঘর্ষ ঘটে।
Parisreports / Parisreports
সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা
গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক কে এই আয়াস
ধর্ষণের পর হত্যা করা হয় কুমিল্লার স্কুলশিক্ষার্থীকে: পুলিশ
দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ
পূজায় একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন
মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান, জমা ১ নভেম্বরের মধ্যে
এলপিজির সংকট নেই, মজুদ করলে ব্যবস্থা
ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ
তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক