পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করলো বাংলাদেশ
অবশেষে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শুরু হলো পরীক্ষামূলক উৎপাদন। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ও তা গ্রিডে সরবরাহের পরীক্ষা সম্পন্ন করে পাওয়ার স্টার্টআপ শুরুর অনুমোদন দিয়েছে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা)। এখন থেকে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন করা হবে এবং ক্রমান্বয়ে তা বাড়ানো হবে বলে জানিয়েছে নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি লিমিটেড। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, সবকিছু ঠিক থাকলে আগামী মাসে জাতীয় গ্রিডে যুক্ত হবে বিদ্যুৎ।
পাবনার রূপপুর দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। শুক্রবার এই কেন্দ্রের প্রথম ইউনিটে নানা ধাপ পেরিয়ে শুরু হয়েছে বিদ্যুৎ উৎপাদন। পরীক্ষামূলকভাবে ধীরে ধীরে ৩০০ মেগাওয়াট পর্যন্ত উৎপাদন ও তা জাতীয় গ্রিডে সঞ্চালন করার কথা। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ এগোল বাংলাদেশ।
এর আগে, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-বায়রার কাছ থেকে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট।
এই ধাপে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন তৈরি করা হয়। এর মধ্য দিয়ে চুল্লিতে ধীরে ধীরে স্থায়ী ও নিরাপদভাবে শক্তি বা বিদ্যুৎ উৎপাদন শুরু হলো।
এর আগে, আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা-আইএইএর গাইডলাইন অনুযায়ী, রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই প্রকল্পের প্রথম ইউনিটের স্টেজ ‘বি ওয়ান’ শেষ হয়। সবশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষা করেন সংশ্লিষ্টরা।
Parisreports / Parisreports
সাজেক পর্যটন সড়কের অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল
পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করলো বাংলাদেশ
অটিজমে অসামান্য অবদান, দুই সম্মাননায় ইয়াশা সোবহান
জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : তারো আসো
পদোন্নতি পেতে যাচ্ছেন পুলিশের ৪৯২ কর্মকর্তা
রূপপুরের ফিজিক্স টেস্ট সম্পন্ন
ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি
সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা
গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক কে এই আয়াস
ধর্ষণের পর হত্যা করা হয় কুমিল্লার স্কুলশিক্ষার্থীকে: পুলিশ
দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ
পূজায় একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন