মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

ইরানে ইসরায়েলের হামলায় নিহত ৬৩৯, আহত ১৩২০


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-৬-২০২৫ দুপুর ১২:৪৭

ইরানে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস। সংস্থাটি জানিয়েছে, হামলায় আহত হয়েছেন এক হাজার ৩২০ জনের বেশি।

ইরান ও ইসরায়েলের মধ্যে বৃহস্পতিবার (১৯ জুন) সপ্তম দিনের মতো হামলা পাল্টা-হামলা চলছে।

মাহসা আমিনের মৃত্যুর প্রতিবাদে ইরানে ২০২২ সালে সরকারবিরোধী বিক্ষোভের সময় হতাহতের বিস্তারিত পরিসংখ্যান উপস্থাপন করা সংস্থাটি বলেছে, ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্যকে শনাক্ত করা গেছে।

সংস্থাটি জানিয়েছে, ইরানের স্থানীয় প্রতিবেদনের সঙ্গে হতাহতের সংখ্যার তুলনা করে দেশটিতে গড়ে ওঠা সূত্রের একটি নেটওয়ার্কের তথ্য সংগ্রহ করে এটি তৈরি করা হয়েছে।

তবে ইসরায়েলি হামলায় ইরান নিয়মিতভাবে হতাহতের তথ্য প্রকাশ করেনি। যদিও তাদের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২২৪ জন এবং আহত হয়েছেন ১ হাজার ২৭৭ জন। 

Parisreports / Parisreports

ইরানের তেল-খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে ৩৫০০ মার্কিন মেরিন সেনা

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ

যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান

ইসরায়েলে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

ইরাকে রিফুয়েলিং বিমান ভূপাতিত, নিহত ৪ মার্কিন সেনা

ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর

ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সতর্কবার্তা সৌদির