বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মারা গেছেন নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-৭-২০২৫ রাত ৮:২১

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি মারা গেছেন। রোববার (১৩ জুলাই) যুক্তরাজ্যের লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। তার বয়স হয়েছিল ৮২ বছর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে বুহারির মৃত্যুর তথ্য নিশ্চিত করেন তার ডিজিটাল যোগাযোগবিষয়ক বিশেষ সহকারী বশির আহমাদ।

তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির পরিবার আজ দুপুরে লন্ডনের একটি ক্লিনিকে তার মৃত্যুর সংবাদ ঘোষণা করেছে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দান করেন, আমিন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট বোলা তিনুবু এক বিবৃতিতে জানান, তিনি বুহারির স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি, তিনি ভাইস প্রেসিডেন্ট কাশিম শেত্তিমাকে ইংল্যান্ডে যেয়ে বুহারির মরদেহ ফিরিয়ে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়ার দেখভাল করার নির্দেশ দিয়েছেন।

মুহাম্মাদু বুহারি প্রথমে সেনাশাসক হিসেবে দেশটির ক্ষমতায় এসেছিলেন। পরে নির্বাচিত গণতান্ত্রিক নেতা হিসেবে দেশ পরিচালনা করেন।

মূলত, গত শতাব্দীর আশির দশকে সামরিক শাসক হিসেবে ‘ইস্পাত কঠিন’ হাতে দেশ শাসন করেন বুহারি। তবে নিজের ভাবমূর্তি আমূল বদলে একজন রূপান্তরিত গনতন্ত্রকামী হিসেবে পরবর্তীতে রাজনীতির অঙ্গনে আবারও হাজির হন তিনি।

উল্লেখ্য, ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত টানা দুই মেয়াদে বেসামরিক, ‘ডেমোক্র্যাট’ প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসন করেন বুহারি। ২০১৫ সালে দেশটিতে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে তৎকালীন শাসককে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করেন এই নেতা।

Parisreports / Parisreports

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের

হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০

আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই

তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা

ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১

ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প

তেহরানে আলি খামেনির শোক র‌্যালি, লাখো মানুষের ঢল

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০