শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ইরাকে শপিং মলে আগুনে প্রাণহানি বেড়ে ৬০


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-৭-২০২৫ দুপুর ২:৪১

ইরাকের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬০ জন প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। এ দুর্ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশটির পূর্বাঞ্চলের কুত শহরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

ওয়াসিত প্রদেশের গর্ভনর জানান, নিহতদের মধ্যে ৫৯ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে একজনের শরীর এতোটাই দগ্ধ হয়ে গেছে যে, ডিএনএ টেস্ট করতে হবে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাঁচ তলা একটি ভবনে দাউদাউ করে জ্বলছে আগুন। তা নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস।

প্রাথমিক তদন্তে বলা হয়েছে, প্রথমতলা থেকেই আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।

তবে গভর্নর জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে তদন্তের প্রাথমিক ফলাফল। ভবনের মালিক এবং মলের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। চালু হওয়ার মাত্র ৫ দিনের মাথায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হলো শপিংমলটি।

Parisreports / Parisreports

শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানে এমপিকে পিটিয়ে হত্যায় ১২ জনের ফাঁসি

থাইল্যান্ডে বড় জয় পেলেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন

ফ্রান্সের কাছ থেকে শতাধিক যুদ্ধবিমান কিনছে ভারত

ওয়াশিংটন হামলা চালালে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু হবে রোববার

নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় ৩১ জন নিহত

আঞ্চলিক যুদ্ধের সতর্কতার মাঝেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান

তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

২ বছর পর রাফাহ ক্রসিং খুলছে ইসরায়েল

বেলুচিস্তানে অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

ইরান গুরুত্বের সঙ্গে আলোচনা করছে, জানালেন ট্রাম্প

ইরানের সরকারি অবকাঠামোতে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের