হাসপাতালে ভর্তি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্বরে আক্রান্ত হওয়ায় স্থানীয় সময় সোমবার (২৩ ডিসেম্বর) তাকে ওয়াশিংটন ডিসির মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। খবর সিএনএন ও বিবিসির।
সংবাদমাধ্যম সিএনএনকে বিল ক্লিনটনের কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা অ্যাঞ্জেল ইউরেনা জানিয়েছেন, জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য সোমবার বিকেলে প্রেসিডেন্ট ক্লিনটনকে জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
তার শারিরীক অবস্থার বিষয়ে ইউরেনা জানিয়েছেন, তিনি ভালো আছেন। তাকে অন্তত একরাত হাসপাতালে থাকতে হবে। তবে আশাবাদী বড়দিনের আগেই তিনি বাসায় ফিরতে পারবেন। কারণ- এখানে (হাসপাতালে) তিনি ভালোই আছেন এবং খুবই চমৎকার সেবা পাচ্ছেন। এ জন্যও সেবাদাতাদের প্রতি তিনি কৃতজ্ঞতাও জানান।
৭৮ বছর বয়সী ক্লিনটনকে চলতি বছরে বেশ কয়েকবার শারীরিক সমস্যার মুখে পড়তে হয়েছে। এর আগে, ২০২১ সালের অক্টোবরে রক্তের সংক্রমণে কারণে ক্লিনটনকে পাঁচ রাত হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। এছাড়া ২০০৪ সালে ৫৮ বছর বয়সে তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তাকে জীবনযাপনের ধারা পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা।
সবশেষ ২০২২ সালের নভেম্বরে করোনা আক্রান্ত হয়েছিলেন এই মার্কিন সাবেক প্রেসিডেন্ট। তিনি ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন।
Parisreports / Parisreports
হরমুজ প্রণালি উন্মুক্ত করল ইরান
মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
হরমুজে বিধ্বস্ত হলো ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন
এবার লোহিত সাগর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতা হয়নি
হরমুজ পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
যুদ্ধে উভয় পক্ষেরই বিজয় দাবি
একদিনে ইরানকে তছনছ করার হুমকি ট্রাম্পের
যুদ্ধ চলবে : ইরানের সেনাবাহিনী
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
আরব আমিরাতের সর্ববৃহৎ গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে হামলা
ভূপাতিত করা মার্কিন যুদ্ধবিমানের ছবি প্রকাশ করল ইরান