মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯৩ হাজার মানুষ


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮-৮-২০২৬ বিকাল ৬:১
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন বলে জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ ফেডারেশন (আইএফআরসি)। একই সঙ্গে নতুন করে বন্যার আশঙ্কা থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
 
শুক্রবার (২৮ আগস্ট) স্থানীয় সময় সকালে এক সংবাদ সম্মেলনে নেপালে আইএফআরসির প্রতিনিধি দলের প্রধান ডেভিড ফিশার বলেন, নতুন করে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। কারণ, নতুন করে পানি বাড়লে এর প্রভাব আরও বিস্তৃত হতে পারে।
আমগাছটি না থাকলে মারাই যেতাম': নেপালে ভয়াবহ বন্যা থেকে যেভাবে বাঁচলেন এক  দিনমজুর | The Business Standard
 
ফিশার বলেন, বুধবারের ভয়াবহ দুর্যোগে আনুমানিক ৯৩ হাজার মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। তবে দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে পরিস্থিতি পুরোপুরি মূল্যায়ন করা সম্ভব না হওয়ায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আরও স্পষ্ট হতে সময় লাগতে পারে।
 
এদিকে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি সহায়তা জোরদার করেছে আইএফআরসি। তাৎক্ষণিক জীবনরক্ষাকারী ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য ২ কোটি ৫০ লাখ সুইস ফ্রাঁর জরুরি তহবিল চেয়েছে সংস্থাটি।
নেপালে আকস্মিক ভূমিধস-বন্যায় নিহত ৫৫, নিখোঁজ ৩৮৪ পর্যটক
 
আইএফআরসি জানিয়েছে, নেপালের দুর্গত মানুষের জন্য জরুরি সহায়তা নিশ্চিত করতে তাদের বৈশ্বিক নেটওয়ার্কের পুরো সক্ষমতাকে কাজে লাগানো হচ্ছে। খাদ্য, নিরাপদ পানি, আশ্রয়, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য জীবনরক্ষাকারী সহায়তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Parisreports / Parisreports

প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের

৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান

নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল

গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা

ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল

নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২

গ্রেপ্তার হলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা