মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

ভালোবেসে বিয়ে করায় নবদম্পতিকে গুলি করে হত্যা


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-৭-২০২৫ দুপুর ১:৫৭

পাকিস্তানের বেলুচিস্তানে ‘অনার কিলিং’-এর নামে এক যুগলকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনার একটি লোমহর্ষক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি ওই যুগলকে নির্মমভাবে গুলি করে হত্যা করছে। 

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ঈদুল আজহার কয়েক দিন আগেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল, তবে ভিডিও অনলাইনে ছড়ানোর পরই ঘটনা প্রকাশ্যে আসে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি ভাইরাল ভিডিওর পর ঘটনাটিকে ‘সামাজিক মূল্যবোধ ও মানবতার প্রকাশ্য অপমান’ বলে আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন।

এক্স (সাবেক টুইটার)-এ দেয়া পোস্টে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাষ্ট্রের পক্ষ থেকে দায়ের করা মামলায় সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ আনা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

73345530_1004_20250721_113902078

তিনি লিখেছেন, পুলিশকে এই ভয়াবহ অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলিকে ঘটনাস্থল নির্ধারণ করে জড়িত সকলকে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করে বলেছেন, এই ধরনের নৃশংসতা কোনো অবস্থায় সহ্য করা হবে না। যারা রাষ্ট্রের মর্যাদা চ্যালেঞ্জ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইন হাতে তুলে নেওয়ার অধিকার রাখে না।

Parisreports / Parisreports

ইরানের তেল-খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে ৩৫০০ মার্কিন মেরিন সেনা

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ

যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান

ইসরায়েলে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

ইরাকে রিফুয়েলিং বিমান ভূপাতিত, নিহত ৪ মার্কিন সেনা

ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর

ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সতর্কবার্তা সৌদির