লেনোভোর কমার্শিয়াল ও কনজ্যুমার সিরিজের ল্যাপটপ উন্মোচিত
বাংলাদেশের কম্পিউটার মার্কেটে লেনোভোর নতুন কমার্শিয়াল ও কনজ্যুমার সিরিজের ল্যাপটপ লঞ্চ করা হয়েছে। সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি, ইন্টেল এবং লেনোভোর সৌজন্যে লেনোভো ৩৬০ ইভল্ভে অত্যাধুনিক এই ল্যাপটপগুলো আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়।
ল্যাপটপগুলো মধ্যে ছিল- থিঙ্কপ্যাড কার্বন, থিঙ্কপ্যাড পি১৪ জেন ৫, ইয়োগা (অরা এডিশন), আইডিয়াপ্যাড ৫, এআই পাওয়ারড লিজিয়ন ৫আই। এআই পাওয়ারড এই মডেলগুলো উদ্ভাবনী প্রযুক্তি, উন্নত পারফরম্যান্স এবং স্টাইলের সংমিশ্রণ এনে কাজের জায়গা ও ব্যক্তিগত ব্যবহারের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করবে।
ইয়োগা স্লিম ৭আই (অরা এডিশন) হচ্ছে লেনোভোর একটি প্রিমিয়াম ল্যাপটপ, যা উন্নত উদ্ভাবনের মাধ্যমে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। ইন্টেলের সঙ্গে যৌথভাবে উদ্ভাবিত এই পণ্যটি আধুনিক ডিজাইন, অতুলনীয় পারফরম্যান্স এবং বুদ্ধিমান বৈশিষ্ট্যের সংমিশ্রণ যা পেশাজীবী, নির্মাতা, কোডার এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য স্মার্ট, দ্রুত এবং উচ্চমানের কাজ নিশ্চিত করবে।
লিজিয়ন ৫আই, যা একইসঙ্গে গেমিং এবং স্ট্রিমিংয়ের জন্য আদর্শ। ১৪ জেন ইন্টেল কোর প্রসেসর এবং এনভিডিয়া জি-ফোর্স আরটিএক্স ৪০ সিরিজ গ্রাফিক্স দ্বারা চালিত এই ডিভাইসটি গেমিং এবং একাডেমিক কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে। লেনোভো এআই ইঞ্জিন+ এবং এলএ১ এআই চিপ ব্যবহার করে এটি আপনার গেমিং অভিজ্ঞতাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে। লিজিয়ন কোল্ডফ্রন্ট হাইপার প্রযুক্তি ডিভাইসকে ঠান্ডা রাখে। লেনোভো পিওরসাইট গেমিং ডিসপ্লে এবং লিজিয়ন স্পেকট্রাম ৪-জোন আরজিবি লাইটিং সহ লিজিয়ন ট্রুস্ট্রাইক কিবোর্ডে রয়েছে আরও অনেক বৈশিষ্ট্য।
ইভেন্টে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি থেকে গ্লোবাল ব্রান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আনোয়ার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসীম উদ্দিন খন্দকার উপস্থিত ছিলেন। লেনোভোর পক্ষে ছিলেন লেনোভো ইন্ডিয়ার শীর্ষস্থানীয় কর্মকর্তা হাসান রিয়াজ (চ্যানেল ম্যানেজার, কনজ্যুমার ল্যাপটপ, লেনোভো ইন্ডিয়া), সুমন রয় (রিজিওনাল চ্যানেল সেলস ম্যানেজার, লেনোভো ইন্ডিয়া)।
Parisreports / Parisreports
ফরচুন গ্লোবাল ৫০০-এ ২৩২তম শাওমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
বদলে যেতে পারে ইনস্টাগ্রাম ও ফেসবুক
ভিভোর এনইউবি ক্লাব ফেস্টে অংশ নিলেন ৫ হাজার শিক্ষার্থী
প্রাণবন্ত ডিসপ্লে নিয়ে বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০
সিআইপিএস এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডের চার পুরস্কার বাংলালিংকের
বাংলাদেশে এলো এইচএমডি মোবাইল
ভিভো ওয়াই৫০০ প্রি-অর্ডারে দারুণ অফার
সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০
স্মার্টফোনের দাম কমাল টেকনো
পার্ল হোয়াইটের সৌন্দর্যে নতুন পরিচয়ে আসছে ভিভো ওয়াই৫০০
অনারের উন্নত এআই প্রযুক্তিনির্ভর নতুন স্মার্টফোন