সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সহজ কিস্তিতে ভিভো ভি৮০ লাইট


তথ্যপ্রযুক্তি ডেস্ক photo তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৬-৯-২০২৬ বিকাল ৫:৪৯

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ভিভো ভি৮০ লাইটের আনুষ্ঠানিক বিক্রি শুরু হয়েছে। ৭.৯৯ মিমি পাতলা ও স্টাইলিশ ইউনিবডি ডিজাইন এবং বিশাল ৭,০৫০এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির সঙ্গে ফোনটিতে আছে দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা ও স্মুথ পারফরম্যান্স।
 
নতুন স্মার্টফোনটি সহজে কেনার সুযোগ দিতে গ্রাহকদের জন্য রয়েছে ০% সুদে ৯ মাসের ইএমআই ও হায়ার পারচেজ সুবিধা। পাশাপাশি, ১২ মাসের আলাদা হায়ার পারচেজ সুবিধাও থাকছে, যেখানে মাসিক কিস্তি শুরু হবে ৩,৯০০ টাকা থেকে।
 
ভিভো ভি৮০ লাইটের অন্যতম বিশেষত্ব হলো এর ৬.৮৩ ইঞ্চির ১.৫কে আল্ট্রা-ক্লিয়ার অ্যামোলেড ডিসপ্লে। থ্রিডি ডুয়াল-কার্ভড স্ক্রিন ও পাতলা বেজেল ফোনটিকে দিয়েছে প্রিমিয়াম লুক। বড় ৭,০৫০এমএএইচ ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির পুরুত্ব মাত্র ৭.৯৯ মিমি এবং ওজন ১৯৭ গ্রাম। ফলে ফোনটি হাতে ধরতে আরামদায়ক এবং বহন করাও সহজ। এর স্কাইলাইন ক্যামেরা ডিজাইন ফোনটির লুক আরও আকর্ষণীয় করেছে। সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু- দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে ফোনটি।
 
ভিভো ভি৮০ লাইটে রয়েছে ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো চিপসেট। এটি অ্যাপ পরিবর্তন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার ও একসঙ্গে একাধিক কাজ করার সময় স্মুথ পারফরম্যান্স দিতে সক্ষম। গেমার ও ভারী ব্যবহারকারীদের জন্য ফোনটিতে রয়েছে ৩,৮০০ বর্গমিলিমিটারের বড় ভ্যাপর চেম্বার কুলিং সিস্টেম। এতে এমএলবিবি গেম ৯০ এফপিএস পর্যন্ত গতিতে খেলা যায়।
 
ভালো ভিজ্যুয়াল ও বিনোদন অভিজ্ঞতার জন্য ডিসপ্লেতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৩,০০০ নিটস লোকাল পিক ব্রাইটনেস। ডুয়াল স্টেরিও স্পিকার ভিডিও, গান ও গেমিংয়ের সময় পরিষ্কার ও ভারসাম্যপূর্ণ শব্দ দেয়।
 
৭,০৫০ এমএএইচ ব্যাটারি সারাদিন ব্যবহারের জন্য তৈরি। ছবি তোলার জন্য ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেট ক্যামেরা এবং সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের গ্রুপ সেলফি ক্যামেরা। সামনের ক্যামেরায় রয়েছে ৮৪° ফিল্ড অব ভিউ, ফলে একসঙ্গে কয়েকজনের ছবি সহজেই তোলা যায়।
 
সব মিলিয়ে প্রয়োজনীয় সকল ফিচারে সমৃদ্ধ ভিভো ভি৮০ লাইট এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে ভিভোর অফিসিয়াল আউটলেট ও অনুমোদিত দোকানে।

Parisreports / Parisreports

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

নিউ ইয়র্কে ভিওন-বাংলালিংকের বিনিয়োগ সম্মেলন

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সহজ কিস্তিতে ভিভো ভি৮০ লাইট

বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে টেকনোর ক্যামন স্লিম ৫জি, সঙ্গে ক্যামন এয়ার

ধ্বংসস্তূপে আটকে পড়াদের কাছে ওষুধ পৌঁছে দেবে সাইবর্গ তেলাপোকা!

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

ইউটিউবকে চ্যালেঞ্জ দিতে বিশ্ববাজারে বিলিবিলি