ইয়েমেনের উপকূলে নৌকা ডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮ জন
ইয়েমেনের উপকূলে অভিবাসী ও শরণার্থী বোঝাই নৌকা ডুবে অন্তত ৬৮ জন আফ্রিকান নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ৭৪ জন। জাতিসংঘের অভিবাসী সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা
ইয়েমেনে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রধান আবদুসত্তার ইসোয়েভ এপিকে বলেন, রোববার নৌকাটি ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে ডুবে যায়। এতে প্রায় ১৫৪ জন ইউথোপিয়ান ছিল।
তিনি বলেন, মাত্রা ১২ জন মানুষ জাহাজের একটি ধ্বংসস্তূপকে আঁকড়ে ধরে বেঁচে ছিলেন। এছাড়া ৫৪ জনের মরদেহ কানফার জেলায় ভেসে আছে এবং আরও ১৪ জনের মরদেহ বিভিন্ন স্থানে খুঁজে পাওয়া গেছে। তাদেরকে একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ইয়েমেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকা ডুবির ঘটনায় তারা ৫৪ জন নিহতের তথ্য পেয়েছে।
ঝাঞ্জিবারের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কাদের বাজামিল জানিয়েছেন, নিহতদের শাকরা শহরে দাফনের ব্যবস্থা করা হবে। এছাড়া যারা নিখোঁজ রয়েছেন তাদেরকেও কঠিন পরিস্থিতির মধ্যে খুঁজে বের করার চেষ্টা চলছে। আফ্রিকা থেকে সমুদ্র পথে ইয়েমেনে প্রবেশের পথ রয়েছে। তবে অনেক সময়ই সমুদ্রের ভয়ঙ্কর পরিস্থিতির কারণে অনেকের সলিল সমাধি ঘটে।
আইএমও জানিয়েছে, ২০২৪ সালে ইয়েমেনে প্রায় ৬০ হাজার শরণার্থী ও অভিবাসী আশ্রয় নেয়। এর আগের বছর আশ্রয় নেন প্রায় ৯৭ হাজার ২০০ জন।
Parisreports / Parisreports
আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি
ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮
প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের
হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০
আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই
তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা
ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১
ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প
তেহরানে আলি খামেনির শোক র্যালি, লাখো মানুষের ঢল