বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে গৃহবন্দী করার নির্দেশ 


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-৮-২০২৫ রাত ৯:৩২

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (৪ আগস্ট) বিচারক আলেক্সান্দ্রে ডি মোরায়েস এই আদেশ দেন।

আদালতের নির্দেশ অমান্য করে সামাজিকমাধ্যমে সক্রিয় থাকার অভিযোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, বলসোনারোকে সেনা অভ্যুত্থানের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছে।

তিনি ২০২২ সালের নির্বাচনে প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে পরাজিত হন। কিন্তু তিনি পরাজয় মেনে নিতে চাননি। অভিযোগ আছে, তিনি ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। ৭০ বছর বয়সী সাবেক এই ডানপন্থী রাজনীতিবিদ এক সময় ব্রাজিলের সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত।

এর আগে, আদালত বলসোনারোকে ইলেকট্রনিক নজরদারির আওতায় আনেন। তার পায়ে পরানো হয় ট্র্যাকিং ডিভাইস।

এছাড়া তার ওপর সামাজিকমাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়। কিন্তু আদালতের নির্দেশ উপেক্ষা করে বলসোনারোর ঘনিষ্ঠরা সম্প্রতি আবারও অনলাইনে তার আগ্রাসী বক্তব্য প্রচার করেন।

রোববার (৩ আগস্ট) রিও ডি জেনিরোসহ বিভিন্ন শহরে বলসোনারোর পক্ষে সমাবেশ হয়। ওই সমাবেশে সরাসরি ফোনালাপ সম্প্রচার করা হয় বলসোনারোর সঙ্গে, যা আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে।

বিচারক আলেক্সান্দ্রে ডি মোরায়েস বলেন, বিচার বিভাগ কাউকে তার রাজনৈতিক বা অর্থনৈতিক শক্তির কারণে আইনের ঊর্ধ্বে থাকতে দেবে না। এরপরই সাবেক প্রেসিডেন্টকে রাজধানী ব্রাসিলিয়ায় তার নিজ বাড়িতে গৃহবন্দী রাখার নির্দেশ দেন তিনি।

এই আদেশ অনুযায়ী, এখন থেকে বলসোনারো কেবলমাত্র তার আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন। তাকে মোবাইল ফোন ব্যবহার থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

বিচারক আরও জানান, বারবার নিষেধাজ্ঞা ভেঙে বলসোনারো বিচার ব্যবস্থাকে অবমূল্যায়ন করছেন।

Parisreports / Parisreports

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের

হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০

আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই

তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা

ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১

ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প

তেহরানে আলি খামেনির শোক র‌্যালি, লাখো মানুষের ঢল

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০