পাকিস্তানে ভারী বৃষ্টিতে একদিনে ১৬৪ জন নিহত
কাশ্মিরসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতে গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে ১৬৪ জন নিহত হয়েছেন। বৃষ্টির প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে।
এরমধ্যে শুধুমাত্র খাইবার পাহাড়ি পাখতুনখাওয়া প্রদেশে ১৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৩০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। সেখানে উদ্ধার অভিযানে যাওয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ ক্রু নিহত হয়েছেন।
অপরদিকে কাশ্মিরে অন্তত ৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আর উত্তরাঞ্চলের গিলগিট-বালতিস্তান প্রদেশে আরও পাঁচজন নিহত হয়েছেন। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২১ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া কিছু অঞ্চলকে দুর্যোগ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর জানিয়েছেন, আফগান সীমান্তবর্তী বাজুরে যাওয়ার সময় একটি এম-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে গতকাল মেঘ বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত হন। এতে আহত হন আরও ২০০ জন। মেঘ বিস্ফোরণে সৃষ্ট আকস্মিক বন্যা সামনের সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। যেগুলোর ধ্বংসস্তূপের নিচে অন্তত ৫০০ জন আটকে পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
Parisreports / Parisreports
আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি
ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮
প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের
হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০
আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই
তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা
ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১
ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প
তেহরানে আলি খামেনির শোক র্যালি, লাখো মানুষের ঢল