নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হামাস
ইসরায়েলের সঙ্গে ৬০ দিনের নতুন যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাব মেনে নিয়েছে গাজা উপত্যকার ক্ষমতাসীন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। নতুন এই চুক্তিতে গাজায় হামাসের হাতে থাকা অর্ধেক জিম্মিকে ফেরত ও ইসরায়েলের পক্ষ থেকে কিছু ফিলিস্তিনি বন্দিকে মুক্তির শর্ত রয়েছে। সোমবার মিসরীয় সরকারি একটি সূত্রের বরাত দিয়ে হামাসের যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাঈম লিখেছেন, ‘‘গাজা যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারীদের উপস্থাপিত নতুন যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে অনুমোদন দিয়েছে হামাস।’’
তবে এই বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মিসরীয় সরকারি সূত্র বলেছে, যুদ্ধবিরতি চুক্তির নতুন প্রস্তাবে ৬০ দিনের জন্য গাজায় ইসরায়েলি সামরিক অভিযান স্থগিত ও প্রায় দুই বছরের যুদ্ধের অবসানে একটি সামগ্রিক চুক্তির পথ তৈরি করার রূপরেখা রয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত অপর একটি সূত্র বলেছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের দেওয়া আগের প্রস্তাবের সঙ্গে নতুন এই প্রস্তাবের মিল রয়েছে। উইটকফের আগের ওই প্রস্তাব মেনে নিয়েছিল ইসরায়েল।
গাজা নগরীর নিয়ন্ত্রণ নেওয়ার ইসরায়েলি পরিকল্পনা বিশ্বে ও ইসরায়েলের ভেতরেও ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। এই পরিকল্পনার বিরুদ্ধে ও যুদ্ধের অবসানের দাবিতে রোববার ইসরায়েলে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। রোববারের এই বিক্ষোভকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অন্যতম বৃহত্তম বিক্ষোভ বলে দাবি করা হচ্ছে।
Parisreports / Parisreports
আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি
ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮
প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের
হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০
আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই
তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা
ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১
ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প
তেহরানে আলি খামেনির শোক র্যালি, লাখো মানুষের ঢল