বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ইয়েমেনে ইসরায়েলের হামলা


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-৮-২০২৫ দুপুর ১১:১৫

ইয়েমেনের রাজধানী সানায় নতুন করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সানার বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার তথ্য নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক সানা থেকে জানিয়েছেন, ইসরায়েল আত্তান পাহাড়ে হামলা চালিয়েছে। বিস্তৃত এ পাহাড়টি সানার শহরাঞ্চল ও গ্রামাঞ্চলকে বিভক্ত করেছে। সেখানে অন্ত ১০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

হামলার তথ্য নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তাদের যুদ্ধবিমান ইয়েমেনে বোমাবর্ষণ করেছে। তবে কোন জায়গায় হামলা চালানো হয়েছে সেটি উল্লেখ করেনি তারা।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষের প্রতি সংহতি জানিয়েছে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এছাড়া প্রায়ই ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন অথবা মিসাইল ছোড়ে তারা। আজ বৃহস্পতিবারও ইসরায়েলের দিকে অন্তত দুটি ড্রোন পাঠিয়েছিল হুতিরা। যেগুলো ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হুতিদের ড্রোন হামলার পরই ইয়েমেনে ইসরায়েলের হামলার তথ্য শোনা গেলো।

Parisreports / Parisreports

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের

হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০

আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই

তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা

ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১

ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প

তেহরানে আলি খামেনির শোক র‌্যালি, লাখো মানুষের ঢল

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০