আন্দোলনের মুখে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শুভময় দত্ত। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিসুর রহমান বরাবর এ পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে উপাচার্য অধ্যাপক শুভময় দত্ত উল্লেখ করেছেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করলাম।’
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের বর্তমান সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আযহারুল ইসলাম উপাচার্যের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। রাতে তিনি বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
এর আগে নানান দুর্নীতি-অনিয়মের কারণে স্থায়ী ক্যাম্পাসে যেতে না পারাসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে তারা রাজধানীর বনানী এলাকার কামাল আতাতুর্ক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
Parisreports / Parisreports
ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন ইন স্টেম’ বৃত্তির সুযোগ
দীর্ঘ ছুটির পর খুলল সব শিক্ষাপ্রতিষ্ঠান
ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী
শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ, অনিয়মে ব্যবস্থা
শাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত
জকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়
জাবির আবাসিক হল থেকে ২১ বোতল মদসহ আটক ১
দিনভর অবরোধ, রাতেও শিক্ষা ভবনের সামনেই অবস্থান
শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১২০
টানা ২২ দিন ধরে অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা
ভুখা মিছিলে শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশত
স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বহাল আগামী শিক্ষাবর্ষেও