জাবির আবাসিক হল থেকে ২১ বোতল মদসহ আটক ১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে ২১ বোতল বিদেশী মদসহ এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে হল প্রশাসন ওই কক্ষে অভিযান চালিয়ে মদের বোতলসহ তাকে আটক করে।
আটক শিক্ষার্থীর নাম মো. ফজলে আজওয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের এলোটেড শিক্ষার্থী হওয়া সত্বেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে অবৈধভাবে থাকতেন।
এছাড়া গত বছর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে মীর মশাররফ হোসেন হল সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সমাজ সম্পাদক পদে নির্বাচন করেন।
জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থীর বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া গ্রামে। সীমান্তবর্তী গ্রাম হওয়ায় তিনি অবৈধভাবে ভারত থেকে আসা মদ ক্রয় করে ক্যাম্পাসে বিক্রি করতেন। তবে এই অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত দাবি করেন সে নিজের জন্য ও বন্ধুদের সাথে সেবন করার জন্য এনেছেন।
তবে অভিযুক্তের কিছু ঘনিষ্ঠসূত্র নিশ্চত করেছে, তিনি বিশ্ববিদ্যালয়ের পাশে জামসিং এলাকায় বাসা নিয়ে থাকেন। ওই বাসাকে তিনি মাদককারবারের হাব হিসেবে ব্যবহার করতেন বলে জানা যায়।
অভিযান পরিচালনা শেষে হল প্রভোস্ট (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেন, ‘আটক ফজলে আজওয়াদ মীর মশারফ হোসেন (এমএইচ) হলে অ্যালোটেড, কিন্তু সে আমাদের কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে তার রুমে অভিযান চালিয়ে তার লকার থেকে ৯ বোতল ভদকা পাওয়া যায়। পরে রুম তল্লাশি করে খাটের নিচে আরও ৮ বোতল ভদকা, ৩ বোতল হুইস্কি ও একটি খালি বোতল পাওয়া যায়।’
তিনি আরও বলেন, সে যেহেতু এই হলের এলোটেড শিক্ষার্থী নয়, তাই আমি সরাসরি কোনো ব্যবস্থা নিতে পারছি না। তবে ইতোমধ্যে মীর মশাররফ হলের প্রভোস্ট মহোদয় তাকে নিজ হল থেকে স্থায়ী বহিষ্কার করেছেন। পরবর্তী সিদ্ধান্ত ও আইনি প্রক্রিয়ার জন্য আমরা তাকে প্রক্টর অফিসে হস্তান্তর করছি।’
Parisreports / Parisreports
তালা ভেঙে ভিসির দপ্তরে প্রবেশ করায় উত্তপ্ত চুয়েট ক্যাম্পাস
বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
আন্তর্জাতিক জলবায়ু-পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশ প্রতিনিধিদল নির্বাচিত
রাশিয়ান সরকারের স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষায় যাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা
এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ
বন্যার্তদের সহায়তায় ঢাবি চারুকলায় ঘনঘটা ২
পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালেও ব্যবস্থা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে রাশিয়া
ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন ইন স্টেম’ বৃত্তির সুযোগ
দীর্ঘ ছুটির পর খুলল সব শিক্ষাপ্রতিষ্ঠান
ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী
শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ, অনিয়মে ব্যবস্থা