শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করলো ইসরায়েল


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-১০-২০২৫ রাত ১০:৩

যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা উপত্যকার কর্তৃপক্ষের কাছে আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ নিয়ে ইসরায়েলের কাছ থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ মোট ১৩৫ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত পেয়েছে। শনিবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গাজায় আরও ১৫ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। ফলে মোট ফেরত দেওয়া মরদেহের সংখ্যা বেড়ে ১৩৫ জনে দাঁড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রত্যেক মৃত ইসরায়েলির মরদেহের বিনিময়ে ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের।

এর আগে, শুক্রবার রাতে হামাস আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দেয়। যুদ্ধবিরতি শুরুর পর থেকে হামাস এখন পর্যন্ত ৯ জন ইসরায়েলি ও এক নেপালি শিক্ষার্থীর মরদেহ হস্তান্তর করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, শনিবার ফেরত আসা কিছু মরদেহে ‌নির্যাতন, মারধর, হাতকড়া পরানো এবং চোখ বেঁধে রাখার আলামত পাওয়া গেছে।

এর আগেও যুদ্ধবিরতি চুক্তির আওতায় ফেরত আসা কিছু মরদেহ নিয়ে একই ধরনের অভিযোগ করে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে ইসরায়েলি সেনাবাহিনী এসব অভিযোগকে ‌‌হামাসের মিথ্যা প্রচারণা বলে উড়িয়ে দিয়েছে।

ইসরায়েল বলেছে এএফপিকে জানিয়েছে, এ পর্যন্ত ফেরত আসা সব মরদেহই গাজা উপত্যকার ভেতরে লড়াইয়ে নিহত যোদ্ধাদের।

Parisreports / Parisreports

শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানে এমপিকে পিটিয়ে হত্যায় ১২ জনের ফাঁসি

থাইল্যান্ডে বড় জয় পেলেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন

ফ্রান্সের কাছ থেকে শতাধিক যুদ্ধবিমান কিনছে ভারত

ওয়াশিংটন হামলা চালালে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু হবে রোববার

নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় ৩১ জন নিহত

আঞ্চলিক যুদ্ধের সতর্কতার মাঝেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান

তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

২ বছর পর রাফাহ ক্রসিং খুলছে ইসরায়েল

বেলুচিস্তানে অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

ইরান গুরুত্বের সঙ্গে আলোচনা করছে, জানালেন ট্রাম্প

ইরানের সরকারি অবকাঠামোতে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের