জাইস টেলিফটো প্রযুক্তি মিলবে ভিভোর নতুন স্মার্টফোনে
ফটোগ্রাফিকে নিখুঁত এবং প্রাণবন্ত করে তুলতে স্মার্টফোনে টেলিফটো প্রযুক্তি নিয়ে আসছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। এক্স২০০ এর মাধ্যমে আবারও ফিরছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ ফোন। এতে থাকছে বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জাইস এর লেন্স। জাইসের সঙ্গে যৌথভাবে তৈরি অত্যাধুনিক উদ্ভাবনী সংযোজন এই জাইস টেলিফটো ক্যামেরা বদলে দেবে ফটোগ্রাফির সংজ্ঞা।
পাহাড় বা সাগর যাই সামনাসামনি দেখা হোক না কেন ক্যামেরায় তা ধারণ করা চাই। আবার মন মতো পোর্ট্রেটও দরকার হয়। দূরত্বের এই হেরফেরের কারণে ছবিতে ডিটেইল আর শার্পনেস রাখাটা একটা চ্যালেঞ্জ হয়ে যায়। সেই চ্যালেঞ্জ দূর করে দিচ্ছে জাইস টেলিফটো ক্যামেরা। দূরত্ব যতই হোক ছবিটা আসবে প্রাণবন্ত ও বাস্তব।
শখের ফটোগ্রাফার থেকে শুরু করে সবার জন্যই টেলিফটো প্রযুক্তি এক দুর্দান্ত অভিজ্ঞতা দেবে। টেলিফটো প্রযুক্তির আরেকটি বিশেষ দিক হলো, এটি পোর্ট্রেট ও ম্যাক্রো ফটোগ্রাফিতে অসাধারণ। টেলিফটো পোর্ট্রেট ফিচারের মাধ্যমে বিষয়বস্তু ফোকাস রেখে ব্যাকগ্রাউন্ডকে ব্লার বা ঝাপসা করা যায়, যা ছবিকে ডিএসএলআর-এর মতো নিখুঁত করে তোলে। টেলিফটো ম্যাক্রো ফিচার দিয়ে ক্ষুদ্র বিষয়গুলোও স্পষ্টভাবে তুলে আনা যায়। এবার এই টেলিফটো প্রযুক্তিকে বাংলাদেশে নিয়ে আসছে ভিভোর ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স২০০।
ভিভো এক্স২০০ স্মার্টফোনে থাকা ৫০ মেগাপিক্সেল জাইস টেলিফটো ক্যামেরা, ভিসিএস ট্রু কালার মেইন ক্যামেরা ও ১০০ গুণ হাইপারজুম স্মার্টফোন ফটোগ্রাফিতে দেবে দারুণ অভিজ্ঞতা। শুধু ক্যামেরা নয়, ভিভো এক্স২০০ স্মার্টফোনে আছে ৫৮০০ মিলিঅ্যাম্পিয়ার ব্লুভোল্ট ব্যাটারি, ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জার ওকোয়াড কার্ভড ডিসপ্লে ।
ভিভো বাংলাদেশে জানিয়েছে, শিগগিরই ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স২০০ বাংলাদেশে নেচারাল গ্রিন ও কসমস ব্ল্যাক দুইটি রঙে পাওয়া যাবে।
Parisreports / Parisreports
ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক
উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান
নিউ ইয়র্কে ভিওন-বাংলালিংকের বিনিয়োগ সম্মেলন
টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সহজ কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে টেকনোর ক্যামন স্লিম ৫জি, সঙ্গে ক্যামন এয়ার
ধ্বংসস্তূপে আটকে পড়াদের কাছে ওষুধ পৌঁছে দেবে সাইবর্গ তেলাপোকা!
টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী
ইউটিউবকে চ্যালেঞ্জ দিতে বিশ্ববাজারে বিলিবিলি
মুখের স্বাস্থ্যের অবস্থা জানাবে এই ব্রাশ
ফরচুন গ্লোবাল ৫০০-এ ২৩২তম শাওমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’