হংকংয়ে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত ২
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে দুইজন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। তারা বিমানবন্দরের কর্মী। অন্যদিকে দুর্ঘটনাকবলিত প্লেনে থাকা চার ক্রু সদস্য জীবিত রয়েছেন। সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যাওয়া এমিরেটসের ফ্লাইট ইকেএ ৯৭৮৮ পরিচালনা করছিল তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার এ সি টি।
সোমবার স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে প্লেনটি দুবাই থেকে হংকং পৌঁছায়। পরে উত্তর দিকের রানওয়েতে নামার সময় প্লেনটি একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
হংকং সিভিল অ্যাভিয়েশন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় বিমানবন্দরের দুইজন গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান। উদ্ধার করার পর তাদের হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে দুজনই মারা যান বলে পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম আরটিএইচকে জানিয়েছে।
Parisreports / Parisreports
ইরানের তেল-খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প
মধ্যপ্রাচ্যে পৌঁছেছে ৩৫০০ মার্কিন মেরিন সেনা
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ
যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান
ইসরায়েলে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প
চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার
মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের
সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান
ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত
ইরাকে রিফুয়েলিং বিমান ভূপাতিত, নিহত ৪ মার্কিন সেনা
ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর