নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল তুরস্ক
তুরস্কের প্রতিরক্ষা শিল্প শুক্রবার (২৪ অক্টোবর) নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রোকেটসানের এই পরীক্ষার খবর নিশ্চিত করেছেন প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন। খবর আনাদোলু এজেন্সি
হালুক গোরগুন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, একটি নীরব প্রস্তুতি, একটি মুহূর্ত… এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর। সুন্দর একটি দিন, আরেকটি সফল পরীক্ষা। পরিসর বাড়ছে, আঘাতের নির্ভুলতা বাড়ছে। রোকেটসান ও যারা অবদান রেখেছেন, তাদের ধন্যবাদ।
ফেব্রুয়ারিতে তুরস্ক ইতিমধ্যেই তার ‘টাইফুন’ শর্ট-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছিল। জুলাইয়ে রোকেটসানের প্রধান মুরাত ইকিঞ্চি জানিয়েছেন, টাইফুনের উন্নত সংস্করণ ‘ব্লক-৪’-এর পরীক্ষা শিগগিরই শুরু হবে।
Parisreports / Parisreports
আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি
ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮
প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের
হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০
আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই
তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা
ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১
ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প
তেহরানে আলি খামেনির শোক র্যালি, লাখো মানুষের ঢল