আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে নিহত ৩০
তুরস্কের ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনার মাঝেই পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত লাগোয়া এলাকায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘাতে পাকিস্তানের সেনাবাহিনীর পাঁচ সদস্য ও ২৫ জঙ্গি নিহত হয়েছেন। রোববার পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
গত কয়েক বছরের মধ্যে দুই প্রতিবেশী দেশের মাঝে প্রাণঘাতী লড়াইয়ের অবসানে ইস্তাম্বুলে শান্তি আলোচনার মাঝে পাকিস্তান-আফগানিস্তানের সীমান্ত এলাকায় নতুন করে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পাকিস্তানের আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার ও শনিবার আফগানিস্তানের ভূখণ্ড থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের কুররাম ও উত্তর ওয়াজিরিস্তান জেলায় অনুপ্রবেশের চেষ্টা করেছেন জঙ্গিরা। পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তের দুর্গম ওই এলাকায় সশস্ত্র বাহিনীর বাধায় জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জঙ্গিদের অনুপ্রবেশের এই চেষ্টা আফগানিস্তান সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি করেছে। বিশেষ করে আফগান ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ দমনে প্রতিশ্রুতি দেওয়ার পরও এই ধরনের অনুপ্রবেশের চেষ্টা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
তবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
Parisreports / Parisreports
আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি
ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮
প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের
হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০
আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই
তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা
ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১
ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প
তেহরানে আলি খামেনির শোক র্যালি, লাখো মানুষের ঢল