জ্যামাইকায় মেলিসা ধেয়ে আসছে ২৮২ কিমি বেগে
চলতি বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন মেলিসা ধেয়ে যাচ্ছে ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র জ্যামাইকার দিকে। ইতোমধ্যেই সেখানে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।
ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়টি স্থানীয় সময় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালেই দ্বীপটিতে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ইতোমধ্যেই বিভিন্ন এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দ্বীপজুড়ে দেখা দিয়েছে আতঙ্ক। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শক্তিশালী এই ঝড় “বিধ্বংসী ও প্রাণঘাতী” পরিস্থিতি তৈরি করতে পারে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, ঘণ্টায় ১৭৫ মাইল (২৮২ কিলোমিটার) বেগে ধেয়ে আসা মেলিসা এখন সর্বোচ্চ স্তরের ক্যাটাগরি–৫ ঘূর্ণিঝড়। ক্রমেই এর গতি বাড়ছে এবং ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় মঙ্গলবার সকালে এটি জ্যামাইকায় স্থলভাগে আঘাত হানবে।
জ্যামাইকার পাশাপাশি হাইতি ও ডোমিনিকান রিপাবলিকেও এই ঝড়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ঝড়টির অগ্রগতি ধীরগতির হওয়ায় দীর্ঘসময় ধরে প্রবল বৃষ্টিপাত হতে পারে। আর এটি মারাত্মক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে।
Parisreports / Parisreports
শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান
শান্তি চুক্তি: ট্রাম্প দাবির মুখে ইরানের ‘ধীরে চলো’ নীতি
স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকে রোববার সই হচ্ছে না: ইরান
ভারতে সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫
ইউরোপে পৌঁছানোর চেষ্টায় সাগরে প্রাণ গেছে ১৩০০ জনের
সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু
ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকে বসতে পারেন ট্রাম্প
এআই নকশায় বিশ্বের প্রথম ভ্যাকসিন
বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র
ফোনে নেতানিয়াহুকে গালাগাল ট্রাম্পের
আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি : ট্রাম্প