পাঁচ বন্দিকে মুক্তি দিলেও হামলা থামায়নি ইসরায়েল
গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মুক্তিপ্রাপ্তদের আল-আকসা হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য। আল জাজিরার গাজা প্রতিনিধি হিন্দ খুদারি জানিয়েছেন, “যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো অজানা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিয়েছে ইসরায়েল।”
মুক্তিপ্রাপ্তদের পরিবার আল-আকসা হাসপাতালের সামনে জড়ো হয়। কেউ কেউ স্বজনদের বুকে জড়িয়ে ধরেন, আবার কেউ নিখোঁজ পরিবারের সদস্যদের খোঁজে উদ্বেগ প্রকাশ করেন।
মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ইসরায়েলি কারাগারে হাজারো ফিলিস্তিনি বিচার ছাড়াই আটক রয়েছেন, যা ‘ইচ্ছাকৃত আটক’ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (ICRC) মাধ্যমে ইসরায়েল থেকে আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে যুদ্ধবিরতির অংশ হিসেবে ফেরত আসা মরদেহের সংখ্যা দাঁড়িয়েছে ২৭০-এ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত ৭৮টি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে, বাকিগুলোর ফরেনসিক পরীক্ষা চলছে। শনাক্ত না হলে মরদেহগুলো দেইর আল-বালাহ এলাকার গণকবরে দাফন করা হবে।
গাজার কর্মকর্তা ও চিকিৎসকরা জানান, ফেরত আসা অনেক মরদেহে নির্যাতনের চিহ্ন, বাঁধা হাত, চোখে কাপড় বাঁধা এবং বিকৃত মুখের প্রমাণ পাওয়া গেছে। অধিকাংশ মরদেহে কোনো পরিচয় ট্যাগ ছিল না।
Parisreports / Parisreports
ইরানের তেল-খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প
মধ্যপ্রাচ্যে পৌঁছেছে ৩৫০০ মার্কিন মেরিন সেনা
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ
যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান
ইসরায়েলে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প
চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার
মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের
সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান
ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত
ইরাকে রিফুয়েলিং বিমান ভূপাতিত, নিহত ৪ মার্কিন সেনা
ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর