শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ইরান গুরুত্বের সঙ্গে আলোচনা করছে, জানালেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-২-২০২৬ রাত ১০:৪৬

ইরান গুরুত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তার আশা আলোচনার মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র বর্জনে রাজি হবে। রোববার (১ ফেব্রুয়ারি) প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন ইরান নিয়ে তার সর্বশেষ ভাবনা কি। ট্রাম্প প্রথমে এ নিয়ে কথা বলতে না চাইলেও পরে মন্তব্য করেন। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে বিপুল সামরিক সরঞ্জাম পাঠিয়েছি আমরা। আমি আশা করি তারা এমন কিছু আলোচনা করুক, যা আমাদের কাছে গ্রহণযোগ্য।”

এছাড়া সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের মন্তব্য নিয়েও তাকে প্রশ্ন করা হয়। প্রিন্স খালিদ যুক্তরাষ্ট্রে এক বৈঠকে গত শুক্রবার বলেন, ট্রাম্প তার হুমকি অনুযায়ী এখন যদি ইরানে হামলা না চালান তাহলে ইরানের সরকার আরও শক্তিশালী হয়ে উঠবে।

এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “অনেকে এটি মনে করেন। অনেকে আবার মনে করেন না।” ইরান গুরুত্বের সঙ্গে আলোচনা করছে জানিয়ে ট্রাম্প বলেন, “পারমাণবিক অস্ত্র থাকবে না এমন একটি সন্তোষজনক চুক্তি ইরান চাইলে করতে পারে। তাদের এটি করা উচিত। কিন্তু আমি জানি না তারা করবে কি না। তারা আমাদের সঙ্গে আলোচনা করছে, গুরুত্বের সঙ্গে আলোচনা করছে।”

Parisreports / Parisreports

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের

হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০

আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই

তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা

ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১

ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প

তেহরানে আলি খামেনির শোক র‌্যালি, লাখো মানুষের ঢল

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০