মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

ইন্দোনেশিয়ায় মসজিদে জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-১১-২০২৫ রাত ৮:৫৪

ইন্দেনেশিয়ার রাজধানী জাকার্তার উত্তরাঞ্চলীয় এলাকা কেলাপা গাদিংয়ে আজ শুক্রবার একটি মসজিদে জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ ঘটেছে। এতে আহত হয়েছেন ৫৪ জন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

মসজিদটির অবস্থান একটি স্কুল কমপ্লেক্সে মধ্যে। যারা আহত হয়েছেন, তাদের প্রায় সবাই স্কুলটির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জুমার নামাজের খুৎবা শুরুর অল্প কিছুক্ষণের মধ্যে মসজিদটির ভিতরে দু’দফা বিস্ফোরণ ঘটে।

কী কারণে বিস্ফোরণ ঘটল, সে সম্পর্কে এখনও স্পষ্ট করে কিছু বলেনি জাকার্তা পুলিশ। জাকার্তা পুলিশের প্রধান কর্মকর্তা আসেপ এদি সুহেরি বলেছেন, বিস্ফোরণের কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।

ইন্দোনেশিয়ায় এ ধরনের হামলা বিরল ঘটনা। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে এ ঘটনা সংক্রান্ত বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। সেসব ভিডিওতে দেখা গেছে— মসজিদের সামনে অ্যাম্বুলেন্স এবং আহতদের উদ্বিগ্ন স্বজনদের ভিড়।

Parisreports / Parisreports

ইরানের তেল-খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে ৩৫০০ মার্কিন মেরিন সেনা

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ

যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান

ইসরায়েলে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

ইরাকে রিফুয়েলিং বিমান ভূপাতিত, নিহত ৪ মার্কিন সেনা

ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর

ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সতর্কবার্তা সৌদির