শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

রাতে মাত্র ২ থেকে ৪ ঘণ্টা ঘুমান জাপানের প্রধানমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২৫ সকাল ৮:১৯

প্রতিদিন রাতে মাত্র দুই থেকে চার ঘণ্টা ঘুমান বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বৃহস্পতিবার দেশটির সংসদীয় কমিটির এক বৈঠকে নিজের ঘুমের এই তথ্য জানিয়েছেন তিনি। জাপানের এই প্রধানমন্ত্রী দেশটিতে অতিরিক্ত কাজের সংস্কৃতিতে উৎসাহ দিচ্ছেন অভিযোগে সমালোচনার মাঝে এমন মন্তব্য করেছেন তিনি। 

এর আগে, দেশটিতে ভোর ৩টায় সংসদ অধিবেশনের প্রস্তুতি নিয়ে নিজ দপ্তরে একটি কর্মসভার আয়োজন করে বিতর্কের মুখে পড়েন তিনি। সেই কর্মসভার এক সপ্তাহ পর নিজের ঘুমের সময় নিয়ে এই তথ্য প্রকাশ করেছেন তাকাইচি।

জাপানের দীর্ঘ কর্মঘণ্টা কমানোর গুরুত্ব নিয়ে প্রশ্নের জবাবে তাকাইচি বলেছেন, ‘‘আমি এখন প্রায় দুই ঘণ্টা ঘুমাই, সর্বোচ্চ চার ঘণ্টা। তাতে আমার ত্বকের ক্ষতি হচ্ছে বলে মনে হয়।’’

দীর্ঘদিন ধরে নাগরিকদের কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখা নিয়ে ব্যাপক চড়াই-উৎড়াই পার করছে জাপান। অফিসে প্রচণ্ড চাপের কারণে অনেক কর্মীর জীবনও সংকটের মুখোমুখি হয়েছে। দেশটিতে অতিরিক্ত পরিশ্রমে কারণে মারা যাওয়া ব্যক্তিদের পরিচয়ের জন্য ‘‘কারোশি’’ নামের একটি বিশেষ শব্দের ব্যবহারও আছে।

Parisreports / Parisreports

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের

হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০

আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই

তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা

ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১

ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প

তেহরানে আলি খামেনির শোক র‌্যালি, লাখো মানুষের ঢল

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০