বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

তিন নৌকাসহ ৭৯ বাংলাদেশি জেলেকে আটক ভারতের


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২৫ রাত ৩:১৩

বাংলাশের তিন নৌকাসহ ৭৯ জেলেকে আটক করেছে ভারতের কোস্ট গার্ড। তারা পশ্চিমবঙ্গের বিশেষ অর্থনৈতিক জোনে (ইইজেড) মাছ ধরছিলেন বলে অভিযোগ করেছে দেশটি।

গত ১৫ ও ১৬ নভেম্বর আন্তর্জাতিক সমুদ্র সীমা লাইনে নজরদারি চালানোর সময় বাংলাদেশি নৌকা ও জেলেদের আটক করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।

ভারতের কোস্ট গার্ড দাবি করেছে, ওই বাংলাদেশি জেলেরা তাদের জলসীমার ভেতর মাছ ধরছিলেন। তখন নৌকাগুলো আটক করা হয়। বাংলাদেশি জেলেরা ভারতীয় জলসীমায় মাছ ধরার কোনো বৈধ অনুমতিপত্র দেখাতে পারেনি। 

সমুদ্র থেকে আটক করা নৌকায় তাজা মাছ ও মাছ ধরার অন্যান্য সরঞ্জাম ছিল। এগুলোও আটক করে নিয়ে গেছে  কোস্টগার্ড। আটকের পর নৌকা ও জেলেদের ফ্রাজেরগঞ্জ নিয়ে যাওয়া হয় এবং নৌ পুলিশের হাতে সমর্পণ করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশি জেলেদের প্রায়ই সমুদ্র থেকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। এমনকি বাংলাদেশের জলসীমার ভেতর থেকেও একাধিকবার আটকের ঘটনা ঘটেছে।

এরআগে গত ২৩ অক্টোবর মোংলা সমুদ্র বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে ভারতীয় জেলেদের ট্রলার আটক করে বাংলাদেশ। নৌবাহিনী ওই সময় ৯ ভারতীয় জেলেকে নিজেদের জিম্মায় নেয়।

মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় টহলরত নৌবাহিনী ‘এফবি এনি’ নামে একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে। ট্রলারটিতে ৯ জন ভারতীয় জেলে ছিলেন। তারা সবাই ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকার বাসিন্দা।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা