শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সাড়ে ৩ কেজি সোনা পরেন ফল ব্যবসায়ী, চাঁদা দাবি গ্যাংয়ের


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-১১-২০২৫ সকাল ৬:২৫

ভারতের রাজস্থানের চিতোরগড়ের ব্যবসায়ী কানহাইয়ালাল খটিক দাবি করেছেন, তার কাছে ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৮০ লাখ টাকা) চাঁদা চেয়ে ফোনে হুমকি দিয়েছেন রোহিত গোদারা গ্যাং। প্রচুর সোনা পরার অভ্যাসের কারণে স্থানীয়দের কাছে তিনি ‘গোল্ডম্যান’ বা ভারতের প্রখ্যাত শিল্পী–সুরকার বাপ্পি লাহিড়ীর নামে পরিচিত।

পুলিশ জানিয়েছে, দুই দিন আগে খটিকের মোবাইলে অপরিচিত নম্বর থেকে প্রথমে মিসড কল আসে। পরে একই নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল এলে তিনি ফোন ধরেননি। এরপরই তার মোবাইলে পাঠানো হয় একটি ভয়েস রেকর্ডিং— যেখানে স্পষ্ট জানানো হয়, ‘৫ কোটি রুপি না দিলে তিনি সোনাদানা পরার মতো অবস্থায় আর থাকবেন না’।

বিষয়টি গোপন রেখে টাকা মিটিয়ে দিতে চাপও দেয়া হয়। একই দাবি নিয়ে পরপর আরও কয়েকটি ফোন আসে। এরপর তিনি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন।

৫০ বছর বয়সি খটিক পেশায় একজন ফল ব্যবসায়ী। একসময় তিনি ঠেলাগাড়িতে সবজি বিক্রি করতেন। পরে ফলের ব্যবসায় হাত পাকিয়ে ভাগ্য বদলান। আপেল বেচাকেনা থেকেই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তার। অর্থ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সোনার প্রতি ঝোঁক।

বর্তমানে তিনি প্রায় সাড়ে ৩ কেজি সোনার গয়না পরে চলাফেরা করেন— এজন্যই চিতোরগড়ে তিনি ‘গোল্ডম্যান’ নামে পরিচিত।

বিকানেরের লুনাকরন এলাকার বাসিন্দা রোহিত গোদারা বর্তমানে কানাডায় লুকিয়ে রয়েছে বলে ধারণা পুলিশের। দেশের বিভিন্ন থানায় ৩২টিরও বেশি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
 

Parisreports / Parisreports

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের

হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০

আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই

তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা

ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১

ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প

তেহরানে আলি খামেনির শোক র‌্যালি, লাখো মানুষের ঢল

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০