শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

অভিবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-১২-২০২৫ রাত ৯:১২

যুক্তরাষ্ট্রে আইনি সুরক্ষা পাওয়া শরণার্থী, আশ্রয়প্রার্থী এবং অন্যান্য অভিবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ কমিয়ে পাঁচ বছর থেকে মাত্র ১৮ মাসে নামিয়ে এনেছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস)। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সংস্থাটি জানায়, ওয়ার্ক পারমিটের সময়সীমা কমিয়ে দেয়ার ফলে যুক্তরাষ্ট্রে কর্মরত অ-নাগরিকদের ব্যাকগ্রাউন্ড বারবার পর্যালোচনা করা সম্ভব হবে। এতে জালিয়াতি শনাক্ত করা, পরিচয়-সংক্রান্ত ঝুঁকি কমানো এবং সম্ভাব্য হুমকিস্বরূপ ব্যক্তিদের চিহ্নিত করা সহজ হবে বলে মত তাদের।

ইউএসসিআইএস পরিচালক জোসেফ এডলো বলেন, ‘যুক্তরাষ্ট্রে কাজ করতে ইচ্ছুক ব্যক্তিরা যেন জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি না করে বা আমেরিকা-বিরোধী আদর্শ প্রচার না করে, তা নিশ্চিত করতে ওয়ার্ক পারমিটের মেয়াদ কমানোর বিষয়টি সহায়ক হবে। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর এক অভিবাসীর হামলার পর এটা এখন আরও জরুরি।’

শুক্রবারের (৫ ডিসেম্বর) পর থেকে ওয়ার্ক পারমিটের সব আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে। এ ছাড়া এই দিন পর্যন্ত যাদের ওয়ার্ক পারমিটের আবেদন নিষ্পত্তি হয়নি, তাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।

গত ২৬ নভেম্বর ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল সদস্যদের ওপর এক আফগান নাগরিক গুলি চালানোর পর অভিবাসন নতুন করে কড়াকড়ি শুরু করেছে ট্রাম্প প্রশাসন। ইউএসসিআইএস-এর তত্ত্বাবধানে থাকা সব আশ্রয়ের আবেদন ও আফগান নাগরিকদের ভিসা ও অভিবাসন আবেদনগুলো ইতোমধ্যে স্থগিত করা হয়েছে। এ ছাড়া ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’র তালিকাভুক্ত ১৯টি দেশের নাগরিকদের সব অভিবাসন আবেদনও স্থগিত রয়েছে।

 

Parisreports / Parisreports

শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানে এমপিকে পিটিয়ে হত্যায় ১২ জনের ফাঁসি

থাইল্যান্ডে বড় জয় পেলেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন

ফ্রান্সের কাছ থেকে শতাধিক যুদ্ধবিমান কিনছে ভারত

ওয়াশিংটন হামলা চালালে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু হবে রোববার

নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় ৩১ জন নিহত

আঞ্চলিক যুদ্ধের সতর্কতার মাঝেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান

তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

২ বছর পর রাফাহ ক্রসিং খুলছে ইসরায়েল

বেলুচিস্তানে অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

ইরান গুরুত্বের সঙ্গে আলোচনা করছে, জানালেন ট্রাম্প

ইরানের সরকারি অবকাঠামোতে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের