স্বাধীন ভারতের প্রথম ‘ভোট চোর’ গান্ধী পরিবার
ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার সময় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর মাঝে তীব্র বাগবিতণ্ডা হয়েছে। বুধবার লোকসভায় দেওয়া বক্তৃতায় ভোটার তালিকায় অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন ঘিরে অমিত শাহকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানান রাহুল। জবাবে বিজেপি নেতা পাল্টা বলেন, সংসদে তিনি কীভাবে বক্তব্য দেবেন, তা অন্য কেউ ঠিক করে দিতে পারে না।
দেশটির বিরোধীদল কংগ্রেসের সমালোচনা করে অমিত শাহ বলেন, তারা একদিকে বর্তমান ভোটার তালিকার অনিয়মের অভিযোগ তোলে, অন্যদিকে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া নিয়েও আপত্তি জানায়। অথচ এই প্রক্রিয়ার লক্ষ্যই হলো ভোটার তালিকা হালনাগাদ এবং যোগ্য ভোটারদের নাম তালিকায় নিশ্চিত করা।
তিনি বলেন, আপনারা জয়ী হলে ভোটার তালিকা ঠিক থাকে; নতুন পোশাক পরে শপথ নেন। কিন্তু যখন হেরে যান, তখনই বলেন ভোটার তালিকায় সমস্যা আছে... এই দ্বিমুখী মানসিকতা চলবে না।
রাহুল গান্ধীর ভোটার তালিকা নিয়ে সংবাদ সম্মেলনের প্রসঙ্গ টেনে হাস্যরস করেন অমিত শাহ। তিনি বলেন, রাহুল গান্ধীর সংবাদ সম্মেলন ‘হাইড্রোজেন বোমা’ নামেও পরিচিত হয়েছিল। অমিত শাহ বলেন, বিরোধীদলীয় নেতা ‘ভোট চুরির’ কথা বলেন অথচ কিছু পরিবার—নেহরু-গান্ধী পরিবার—হলো ‘বংশপরম্পরায় ভোটচোর। ’
Parisreports / Parisreports
আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি
ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮
প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের
হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০
আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই
তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা
ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১
ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প
তেহরানে আলি খামেনির শোক র্যালি, লাখো মানুষের ঢল