প্রেস সেক্রেটারি লেভিটের ঠোঁট যেন মেশিনগান : ট্রাম্প
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেভিটের ‘সুন্দর মুখ’ আর ‘ঠোঁট’ নিয়ে প্রশংসা করায় এই আলোচনার জন্ম হয়েছে। সম্প্রতি দেশটির পেনসিলভানিয়ায় এক সমাবেশে প্রশাসনের অর্থনৈতিক সাফল্য তুলে ধরার সময় ওই প্রশংসা করেন তিনি। ভাষণে তার অর্থনৈতিক এজেন্ডা তুলে ধরার কথা থাকলেও হঠাৎ সরে গিয়ে ২৮ বছর বয়সী ওই সহকর্মীকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ট্রাম্প।
সমাবেশে জনতার কাছে প্রশ্ন করে ট্রাম্প বলেন, ‘‘আজ আমরা আমাদের সুপারস্টারকেও এনেছি, ক্যারোলিন। সে কি দারুণ নয়? ক্যারোলিন কি দারুণ নয়? তার এমন প্রশ্নে উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করে।
এরপর লেভিটের আত্মবিশ্বাস ও শারীরিক গঠন নিয়ে মন্তব্য করতে শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। যদিও লেভিট তার চেয়ে বয়সে ৫০ বছরেরও ছোট। ট্রাম্প বলেন, সে যখন টেলিভিশনে যায়—ফক্স নিউজে, তখন সেখানে তারা আধিপত্য দেখায়... যখন সে উঠে দাঁড়ায়, তার সেই সুন্দর মুখ আর সেই ঠোঁট, যা থামতেই চায় না; একটা ছোট মেশিনগানের মতো। এ সময় তিনি অদ্ভুত ধরনের শব্দও করেন।
Parisreports / Parisreports
আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি
ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮
প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের
হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০
আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই
তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা
ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১
ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প
তেহরানে আলি খামেনির শোক র্যালি, লাখো মানুষের ঢল