শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

গাজায় শুধু এক ভবনের ধ্বংসস্তূপে মিলল ৪৫ মরদেহ


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-১২-২০২৫ রাত ২:১২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শুধুমাত্র একটি ভবনের ধ্বংসস্তূপ থেকেই ৪৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) হতভাগ্য এসব মানুষের দেহাবশেষ বের করা হয়। 

দুই বছরের বেশি সময় ধরে গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। ছোট্ট এ উপত্যকায় নির্বিচারে বোমাবর্ষণ করেছে দখলদাররা। এতে করে অসংখ্য ভবন ধসে পড়েছে। ইসরায়েলি সেনারা গাজা বিভিন্ন জায়গা থেকে সরে যাওয়ার পর এখন এসব মানুষকে উদ্ধার করা হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল সংবাদমাধ্যম আলজাজিরাকে মঙ্গলবার বলেছেন, “যদি আমাদের কাছে বড় এক্সকেভেটর থাকত। তাহলে উদ্ধার অভিযানে কম সময় লাগত। ইস্যু হলো, যদি এভাবে উদ্ধার অভিযান চলে, তাহলে উদ্ধার কার্যক্রম শেষ করতে আমাদের তিন বছর সময় লাগবে।”

যে ভবনটি থেকে যাদের মরদেহ বের করা হয়েছে, আবু মুহাম্মদ সালেম নামে তাদের এক আত্মীয় জানিয়েছেন, ইসরায়েলি সেনারা বোমাবর্ষণ করার পর তাদের বাড়িটি ধ্বংস হয়ে যায়। আর যারা বাড়ির ভেতর ছিলেন তাদের চাপা পড়ে মৃত্যু হয়।  তিনি বলেছেন, তার আশা ধ্বংসস্তূপ থেকে তার পরিবারের সবার মরদেহ উদ্ধার করা যাবে এবং তাদের তিনি দেঈর এল-বালাহর কবরস্থানে সমাহিত করবেন। এতে করে তাদের স্মৃতির শেষ চিহ্নটুকু অন্তত থাকবে।

Parisreports / Parisreports

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের

হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০

আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই

তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা

ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১

ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প

তেহরানে আলি খামেনির শোক র‌্যালি, লাখো মানুষের ঢল

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০