মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
ঘন কুয়াশার কারণে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী দুইটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৪ জন নিহত এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান।
নিহতরা হলেন- ভোলার লালমোহন উপজেলার কাজিরাবাদ এলাকার সিরাজুল ব্যাপারীর ছেলে আব্দুল গনি (৩৮), একই এলাকার মো. কালুখার ছেলে মো. সাজু (৪৫), কচুখালী গজারিয়া এলাকার মৃত মোক্তার হোসেনের মেয়ে মোসা. রিনা (৩৫) এবং চরফ্যাশন উপজেলার আহমদপুর এলাকার আমির হোসেনের ছেলে মো. হানিফ (৬০)।
আহতরা হলেন- ভোলার লালমোহন উপজেলার কাজিরাবাদ এলাকার মাতলাব ব্যাপারীর ছেলে মো. শাহাদত, কচুখালী এলাকার আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ মিনা (৪৫) এবং চরফ্যাশন উপজেলার আহমদপুর এলাকার হানিফের স্ত্রী মোসা. রহিমা (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা যায়, গতকাল বিকেলে ভোলার ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চ। চাঁদপুরে মেঘনা নদীতে পৌঁছানোর পর ঘন কুয়াশার কারণে লঞ্চটি ধীর গতিতে চলছিল। এ সময় বরিশালের যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ এর সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে এমভি জাকির সম্রাট লঞ্চটির এক পাশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় দুই লঞ্চে থাকা অন্তত চারজন যাত্রী প্রাণ হারান এবং আরও কয়েকজন আহত হন।
Parisreports / Parisreports
তসবিহর দানা গলায় আটকে দেড় বছরের শিশুর মৃত্যু
গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড
গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার
মোংলায় পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু
নরসিংদীতে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৫
ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়
কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
রংপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২