শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৫-২০২৬ রাত ৯:৫২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায়, যা সীমান্ত থেকে কিছুটা বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

মাইন বিস্ফোরণে নিহতরা হলেন অংক্যমং তঞ্চঙ্গ্যা (৪০), চিংক্ষ্যং তঞ্চঙ্গ্যা (৩২) ও চপোচিং তঞ্চঙ্গ্যা (৩৫)। তাদের সবার বাড়ি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়ায়। বিস্ফোরণে মৃতদের কোমর থেকে শরীরের নিচের অংশ উড়ে গেছে। বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মহিউদ্দিন আহমেদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, পাহাড়ি ক্ষেতে কাজ করছিলেন এই তিন ব্যক্তি। হঠাৎ বিস্ফোরণে শুরুতে এক চাষি গুরুতর আহত হন। সঙ্গীরা তাকে উদ্ধার করতে যাওয়ার সময় আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে আরেকজন গুরুতর আহত হন। আহত ওই দুজনকে উদ্ধার করতে যাওয়ার সময় আরেকটি বিস্ফোরণের ঘটনায় আরেকজন আহত হন। উপর্যুপরি তিনটি বিস্ফোরণের ঘটনায় কাজ করতে যাওয়া লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পাড়ায় এসে সংবাদ দেয়। পাড়াবাসী ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে বিজিবি, পুলিশ ও স্থানীয় লোকজন মিলে তিনজনের লাশ উদ্ধার করেছেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

 

Parisreports / Parisreports

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে

সারাদেশ টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা