মিমোদের হার ও বিকেএসপির জয়
বুধবার মওলানা ভাসানী স্টেডিয়ামে প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকিতে দু'টি ম্যাচ ছিল। বাংলাদেশ সেনাবাহিনী ও বিকেএসপি স্ব স্ব ম্যাচে জিতেছে।
বিজয় দিবস হকিতে আলোচিত দল হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ। সার্ভিসেস সংস্থা ও বিকেএসপির বাইরে থাকা খেলোয়াড়রা একটি দল গঠন করেন। সেই দল গতকাল বাংলাদেশ বিমানবাহিনীকে হারিয়ে দেয়। আজ অবশ্য সেনাবাহিনীর বিপক্ষে লড়ে শেষ পর্যন্ত পারেনি।
চতুর্থ কোয়ার্টার ছাড়া ম্যাচে লড়াই করেছিল মিমোদের কল্যাণ ঐক্য পরিষদ। প্রথম কোয়ার্টার কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে ষষ্ঠ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্যকে গোল দেন।
হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য গোলকিপার নুরুজ্জামান নয়ন একাধিকবার সেনাবাহিনীকে হতাশ করেন। ম্যাচের ৩২ মিনিটে সেনাবাহিনীর আব্দুল মালেক সমতা আনেন। ম্যাচের ৫৬ মিনিটে আহসান হাবিব গোল করেন পেনাল্টি কর্নার থেকে। এতে সেনাবাহিনীর জয় নিশ্চিত হয়।
বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনীর মুখোমুখি হবে বাংলাদেশ সেনাবাহিনী।
দিনের প্রথম ম্যাচে জনি ইসলামের জোড়া গোলে বিকেএসপি বাংলাদেশ পুলিশকে ৫-০ গোলে পরাজিত করে। মেহেদী হাসান অভি, হোজাইফা হোসেন ও তায়েব আলী বাকি তিনটি গোল করেন।
Parisreports / Parisreports
বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল
ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!
সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল
এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি
ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে
মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু
এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি
শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল
ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো
নাঈমকে মারধর: নেপথ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য