সুবর্ণচরের শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট সচেতনতা কর্মশালা
ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে নোয়াখালী জেলার সুবর্নচর উপজেলার চর ক্লার্ক উচ্চ বিদ্যালয়ে স্কুল শিক্ষার্থীদের জন্য সম্প্রতি ‘এম্পাওয়ারিং নিউ ইন্টারনেট ইউজারস’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের নবম-দশম শ্রেণীর প্রায় ৪০ জন শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানা উল্যাহ্ এর সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান।
তিনি অংশগ্রহনকারীদের ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ ম্যাধমের নিরাপদ ব্যবহার, সাইবার নিরাপত্তা, শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালা শেষে অংশগ্রহনকারীদের কুইজের মাধ্যমে পুরস্কৃত করা হয়।
প্রধান শিক্ষক মোঃ ছানা উল্যাহ্ তাঁর বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ কর্মশালা আয়োজনের জন্য ইন্টারনেট সোসাইটি ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা নতুন ইন্টারনেট ব্যবহারকারী হিসাবে ইন্টারনেটের নিরাপদ ও সঠিক ব্যবহার সম্পর্কে ধারনা লাভ করেছে, যা তাদের ভবিষ্যত জীবনে ইতিবাচক ভূমিকা পালন করবে।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এর সভাপতি ও ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, চর ক্লার্ক উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট এ.এন.এম এনাম হোসেন (মঞ্জুর) প্রমুখ।
Parisreports / Parisreports
ফরচুন গ্লোবাল ৫০০-এ ২৩২তম শাওমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
বদলে যেতে পারে ইনস্টাগ্রাম ও ফেসবুক
ভিভোর এনইউবি ক্লাব ফেস্টে অংশ নিলেন ৫ হাজার শিক্ষার্থী
প্রাণবন্ত ডিসপ্লে নিয়ে বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০
সিআইপিএস এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডের চার পুরস্কার বাংলালিংকের
বাংলাদেশে এলো এইচএমডি মোবাইল
ভিভো ওয়াই৫০০ প্রি-অর্ডারে দারুণ অফার
সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০
স্মার্টফোনের দাম কমাল টেকনো
পার্ল হোয়াইটের সৌন্দর্যে নতুন পরিচয়ে আসছে ভিভো ওয়াই৫০০
অনারের উন্নত এআই প্রযুক্তিনির্ভর নতুন স্মার্টফোন