জ্বলছে ইরান, বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইরান। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে সরকার। এমনকি দেশটির টেলিযোগাযোগও স্থবির হয়ে পড়েছে, বাতিল হয়েছে বহু ফ্লাইট। শুধু ইরানের অনলাইন সংবাদমাধ্যমগুলো মাঝে মাঝে কিছু আপডেট দিতে সক্ষম হচ্ছে। খবর রয়টার্সের।
দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি অভিযোগ করেছেন, বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করছে। দাঙ্গাকারীরা সরকারি সম্পত্তিতে হামলা চালাচ্ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘বিদেশিদের ভাড়াটে’ হিসেবে কাজ করা কাউকে ছাড় দেয়া হবে না।
গত মাসের শেষ দিকে ইসলামী প্রজাতন্ত্রে তীব্র মূল্যস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ বড় আন্দোলনে রূপ নিয়েছে। দেশটির বিভিন্ন প্রদেশে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এসব সংঘর্ষে এখন পর্যন্ত ডজনখানেক মানুষের মৃত্যুর খবর দিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে রাতভর প্রচারিত ছবিতে দেখা যায়, জ্বলন্ত বাস, গাড়ি ও মোটরবাইকসহ মেট্রো স্টেশন ও ব্যাংকে আগুন লাগানোর দৃশ্য। তারা এই অস্থিরতার জন্য ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর বিভক্ত হয়ে যাওয়া বিরোধী সংগঠন পিপলস মুজাহিদিন অর্গানাইজেশনকে (এমকেও) দায়ী করেছে।
কাস্পিয়ান সাগর উপকূলের বন্দরনগরী রাশতের শারিয়াতি স্ট্রিটে দাঁড়িয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাংবাদিক বলেন, ‘এখানকার পরিস্থিতি যুদ্ধক্ষেত্রের মতো। সব দোকান ধ্বংস হয়ে গেছে।’
ইরান এর আগে আরও বড় মাত্রার অস্থিরতা দমন করেছে। তবে বর্তমানে দেশটি গুরুতর অর্থনৈতিক সংকটের মুখে রয়েছে। আর গত সেপ্টেম্বর থেকে পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে বৈশ্বিক নিষেধাজ্ঞা পুনর্বহাল হওয়ায় আন্তর্জাতিক চাপও তীব্র হয়েছে।
এই অস্থিরতা মোকাবিলায় ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে পরস্পরবিরোধী বার্তা পাওয়া যাচ্ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভ সামলাতে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
Parisreports / Parisreports
আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি
ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮
প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের
হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০
আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই
তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা
ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১
ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প
তেহরানে আলি খামেনির শোক র্যালি, লাখো মানুষের ঢল