শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ইরানে বিক্ষোভে এ পর্যন্ত নিহত কমপক্ষে ৫৩৮


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-১-২০২৬ রাত ১:২২

ইরানে গত ১৫ দিন ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভের শুরু থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে ৫৩৮ জন এবং গ্রেপ্তার হয়েছেন ১০ হাজার ৬ শতাধিক। যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার ও অ্যাডভোকেসি সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি গতকাল রোববার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

তবে বিবৃতিতে বলা হয়েছে, নিহত ও বন্দির প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ গত তিন দিন ধরে ইরানে ইন্টারনেট, মোবাইল ফোন নেটওয়ার্ক আন্তর্জাতিক কল নেটওয়ার্ক বন্ধ থাকায় বিক্ষোভে সহিংসতা ও হতাহত বিষয়ক তথ্য খুব কম জানা যাচ্ছে। গতকাল রোববার ইরানের কয়েকটি হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, তাদের হাসপাতালগুলো উপচে পড়ছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে নিহত ও আহতদের ভিড়ে। রাজধানী তেহরানের একটি বড় হাসপাতালের চিকিৎসকরা বলেছেন, তাদের মর্গে লাশ রাখার আর জায়গা না থাকায় নতুন যেসব মরদেহ আসছে— সেসব ফেরত পাঠাতে বাধ্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ইরানের সরকার এখন পর্যন্ত আহত ও নিহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস একটি মুক্তভাবে নিহতের প্রকৃত সংখ্যা যাচাইয়ে চেষ্টা করেছিল, কিন্তু ইন্টারনেট আন্তর্জাতিক ফোন নেটওয়ার্ক বন্ধ থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

গত প্রায় দু’সপ্তাহ ধরে ব্যাপক আকারে সরকারবিরোধী আন্দোলন চলছে ইরানে। দিন যতো গড়াচ্ছে, আন্দোলনের মাত্রাও তত তীব্র হচ্ছে।

এই আন্দোলন বিক্ষোভের প্রধান কারণ অর্থনীতি। বছরে পর বছর ধরে অবমূল্যায়নের জেরে ইরানের মুদ্রা ইরানি রিয়েল বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রা। বর্তমানে ডলারের বিপরীতে ইরানি রিয়েলের মান ৯ লাখ ৯৪ হাজার ৫৫। অর্থাৎ ইরানে এখন এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ৯ লাখ ৯৪ হাজার ৫৫ ইরানি রিয়েল।

Parisreports / Parisreports

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের

হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০

আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই

তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা

ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১

ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প

তেহরানে আলি খামেনির শোক র‌্যালি, লাখো মানুষের ঢল

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০