ট্রাম্পকে নোবেল দিয়ে উপহারের ব্যাগ পেলেন মাচাদো
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কার তুলে দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। চলতি মাসের শুরুতে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিয়ে আসে মার্কিন সেনারা। এরপর থেকেই ট্রাম্পের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন মাচাদো। তার লক্ষ্য ভেনেজুয়েলার ক্ষমতায় বসা।
এর অংশ হিসেবে শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউজে গিয়ে ট্রাম্পের হাতে নোবেল দিয়ে আসেন তিনি। এর বদলে ট্রাম্প মাচাদোকে তার স্বাক্ষর সম্বলিত একটি ব্যাগ দিয়েছেন। এ ব্যাগটি নিয়ে তাকে হোয়াইট হাউজ থেকে বেরিয়ে যেতে দেখা গেছে।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মাচাদো যদি মনে করে থাকেন ট্রাম্পকে নিজের নোবেল দিয়ে তিনি ক্ষমতায় বসার জন্য সমর্থন পাবেন— তাহলে আপাতত যা মনে হচ্ছে তাকে অপেক্ষা করতে হবে। অর্থাৎ মাচাদোর এখনই ক্ষমতায় বসা হচ্ছে না।
এদিকে গত বছর নোবেল শান্তি পুরস্কার জেতেন মাচাদো। ওই সময় তিনি ভেনেজুয়েলাতেই ছিলেন। এ পুরস্কার নিতে সাগরপথ পাড়ি দিয়ে নরওয়ের রাজধানী অসলোতে পৌঁছেছিলেন তিনি।
এ নোবেল পাওয়ার জন্য প্রকাশ্যে নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু তাকে না দিয়ে নোবেল দেওয়া হয় মাচাদোকে। এই পুরস্কার আবার মাচাদো তুলে দিয়েছেন ট্রাম্পকে। কিন্তু নোবেল কমিটি স্পষ্ট করেছে— যাকে পুরস্কারটি দেওয়া হয়েছে তিনিই নোবেলজয়ী হিসেবে বিবেচিত হবেন।
Parisreports / Parisreports
আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি
ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮
প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের
হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০
আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই
তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা
ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১
ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প
তেহরানে আলি খামেনির শোক র্যালি, লাখো মানুষের ঢল