মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা, নিহত অন্তত ৭


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-১-২০২৬ সকাল ৬:১৪

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে। শুক্রবার আফগানিস্তানের সীমান্ত লাগোয়া পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় এক এলাকায় আত্মঘাতী হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে।

দেশজুড়ে ক্রমবর্ধমান জঙ্গি হামলা সামাল দিতে হিমশিম খাচ্ছে পাকিস্তান। এর মাঝেই দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের দেরা ইসমাইল খান জেলায় বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী ওই হামলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দেরা ইসমাইল খান জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে শান্তি কমিটির সদস্যদের অবস্থান করা ভবনে ওই বোমা হামলা চালানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আদনান বলেছেন, শান্তি কমিটিগুলো স্থানীয় বাসিন্দা ও বয়োজ্যেষ্ঠদের নিয়ে গঠিত এবং আফগান সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদের মোকাবিলায় ইসলামাবাদের উদ্যোগের অংশ হিসেবে এসব কমিটি কাজ করে।

তিনি বলেন, আত্মঘাতী বোমা হামলায় প্রায় এক ডজন মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা গেছেন। এর আগে, শুক্রবার বিস্ফোরণস্থলে তিনজন নিহত হন বলে জানিয়েছিল পুলিশ। বিয়ের অনুষ্ঠানের অতিথিদের লক্ষ্য করে চালানো এই হামলার দায় এখন পর্যন্ত কোনও গোষ্ঠী স্বীকার করেনি।

আফগান সীমান্তের উভয় পাশেই সক্রিয় রয়েছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী তালেবান। পাকিস্তানে এই গোষ্ঠীটি তেহরিক-ই-তালেবান পাকিস্তান নামে পরিচিত। জঙ্গি হামলা মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে প্রশাসনের গঠন করা শান্তি কমিটির সদস্যদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যা দিয়েছে তালেবান।

পাকিস্তানের কয়েকটি সুন্নিপন্থি জঙ্গি গোষ্ঠীর একটি মূল সংগঠন হিসেবে কাজ করছে পাকিস্তানি তালেবান। ১৯৯৭ সাল থেকে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে এই গোষ্ঠীটি। পাকিস্তানের শাসনব্যবস্থার পরিবর্তে নিজেদের কঠোর ইসলামি আইন প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য বলে ঘোষণা দিয়েছে পাকিস্তান তালেবান।

Parisreports / Parisreports

প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের

৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান

নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল

গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা

ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল

নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২

গ্রেপ্তার হলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা