শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

অবস্থা আশঙ্কাজনক

হাসপাতালে মনমোহন সিং 


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-১২-২০২৪ রাত ১০:৫৪

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংকে রাজধানী দিল্লির একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) ভর্তি করা হয়েছে মনমোহন সিংকে।

দিল্লির একাধিক সূত্র বলেছে, ৯২ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তাকে হাসপাতালে ভর্তির কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তারা।

২০০৯ সালে দিল্লির এআইআইএমএসে মনমোহন সিংয়ের সফল করোনারি বাইপাস সার্জারি সম্পন্ন হয়। ২০২১ সালে মহামারির সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন দেশটির প্রবীণ এই রাজনীতিক।

মনমোহন সিং ১৯৭১ সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে প্রথম যোগদান করেন। পরে তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান তিনি।

Parisreports / Parisreports

হরমুজ প্রণালি উন্মুক্ত করল ইরান

মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

হরমুজে বিধ্বস্ত হলো ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন

এবার লোহিত সাগর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতা হয়নি

হরমুজ পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

যুদ্ধে উভয় পক্ষেরই বিজয় দাবি

একদিনে ইরানকে তছনছ করার হুমকি ট্রাম্পের

যুদ্ধ চলবে : ইরানের সেনাবাহিনী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

আরব আমিরাতের সর্ববৃহৎ গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে হামলা

ভূপাতিত করা মার্কিন যুদ্ধবিমানের ছবি প্রকাশ করল ইরান

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা