শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রস্তাব


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-১-২০২৬ সকাল ৬:২৭

ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রস্তাব আনা হয়েছে।  বুধবার  (২৮ জানুয়ারি) ভারতের পার্লামেন্টের বাজেট অধিবেশনের প্রথম দিনে এ শোকপ্রস্তাব তোলা হয়।

রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণ বেগম খালেদা জিয়া এবং দুইজন সাবেক সংসদ সদস্যের জন্য শোকবার্তা পাঠ করেন। এ দুজন হলেন ভারতের সাবেক সংসদ সদস্য এল গণেশন এবং সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাদি।

বেগম খালেদা জিয়ার জন্য শোকবার্তায় রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণ বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।

প্রসঙ্গত, খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

Parisreports / Parisreports

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের

হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০

আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই

তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা

ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১

ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প

তেহরানে আলি খামেনির শোক র‌্যালি, লাখো মানুষের ঢল

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০